গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিরপুরে মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো এনজিও কার্যালয়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৮ এএম ২০২৬
মিরপুরে মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো এনজিও কার্যালয়
ছবি

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী বিপুলসংখ্যক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেন্টারে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেন -ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরের এক নম্বর সেকশনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলার সময় ভারী যন্ত্রপাতি দিয়ে প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির অভিযোগ, এ সময় অফিসের মালামালের পাশাপাশি বিপুল পরিমাণ টিকাদান সামগ্রীও লুট করা হয়েছে।

ঘটনার পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেছেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী বিপুলসংখ্যক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেন্টারে হামলা চালান। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর ও লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাগুলো ভেঙে ফেলেন। হামলার পর জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’-এর সাইনবোর্ড লাগিয়ে হামলাকারীরা চলে যায়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকাদানের সামগ্রীসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। এতে দেড় কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে রাড্ডা।

রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার এক বিজ্ঞপ্তিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, মিরপুর এক নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।

নাসরিন আখতার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সেন্টারে যে ঘটনা ঘটেছে, তা নিছক ডাকাতি বা হামলা নয়; এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম। হামলার ফলে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলেও তিনি দাবি করেন।

তার ভাষ্য, দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি লোক নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ হামলায় দেড় কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এবং দীর্ঘদিনের সেবা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

রাড্ডার পক্ষ থেকে হামলায় জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং ক্ষয়ক্ষতি পূরণ করে দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর দাবি জানানো হয়েছে।

এদিকে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়া। স্থানীয় এক ব্যবসায়ীর ভাষ্য, রাড্ডার প্রায় ১০ কাঠা জমি নিয়ে বিরোধ রয়েছে এবং হানিফ মিয়ার নেতৃত্বে জমি দখলের জন্য হামলা চালানো হয়েছে। তবে হানিফ মিয়া বলেছেন, তিনি এ ঘটনায় জড়িত নন এবং সেখানে কী ঘটেছে, তা তিনি জানেন না। মামলায় তার নাম কীভাবে এসেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে থানায় খোঁজ নেবেন বলে জানান হানিফ মিয়া।

ঘটনার বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাড্ডা নামের একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলায় হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
সানা/আপ্র/২৫/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে পানির ফোয়ারা
২৬ সেপ্টেম্বর ২০২৬

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে পানির ফোয়ারা

৭ মার্চের ভাষণের উপস্থাপনাতেও পরিবর্তনের উদ্যোগ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
২৬ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দ...

এবার মোহাম্মদপুরে অফিস ভাঙচুর-লুটপাট করে জমি দখলের অভিযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬

এবার মোহাম্মদপুরে অফিস ভাঙচুর-লুটপাট করে জমি দখলের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় একটি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে জমি দখলের চেষ...

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
২৬ সেপ্টেম্বর ২০২৬

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই