গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি নজরুল ও প্রথম স্ত্রী থানায়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:০১ এএম ২০২৬
ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি নজরুল ও প্রথম স্ত্রী থানায়
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্য ভবন-ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মোছা. মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানান। তাঁর ভাষ্য, ফ্ল্যাটের একটি কক্ষে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে সিআইডির ক্রাইম সিন ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু - তা তদন্ত ও ময়নাতদন্তের পর জানা যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে তাঁর সঙ্গে মরিয়মের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে গাজী নজরুল ইসলাম প্রকাশ্যে জানান, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী।

ওই ঘটনার পর ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও বিষয়টি জানানো হয়।

রোববার সন্ধ্যায় মরিয়মের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে শেরেবাংলা নগর থানার পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির সদস্যরা যান। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সানা/আপ্র/২১/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭
২১ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানা চত্বরে গ্যা...

হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
২০ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

হাইকোর্টের পর এবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাত্র...

তেজগাঁওয়ের ১২ জনের জঙ্গি সংশ্লিষ্টতা, গড়তে চায় ‘ইত্তেহাদুল উম্মাহ’: স্বরাষ্ট্রমন্ত্রী
২০ সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ের ১২ জনের জঙ্গি সংশ্লিষ্টতা, গড়তে চায় ‘ইত্তেহাদুল উম্মাহ’: স্বরাষ্ট্...

তেজগাঁও কলেজের মসজিদে জুমার নামাজের পর আটক ২৩ জনের মধ্যে ১২ জনের উগ্রবাদী তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার...

অপ্রতীম হত্যাকাণ্ডে গ্রেফতার ৪ জনের মধ্যে সরাসরি জড়িত তিন: পুলিশ সুপার
২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যাকাণ্ডে গ্রেফতার ৪ জনের মধ্যে সরাসরি জড়িত তিন: পুলিশ সুপার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই