গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

ঢাকা মেডিকেলে গৃহকর্মীর লাশ: স্বামী-স্ত্রীসহ তিনজন কারাগারে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৮ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৩৪ এএম ২০২৬
ঢাকা মেডিকেলে গৃহকর্মীর লাশ: স্বামী-স্ত্রীসহ তিনজন কারাগারে
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে গৃহকর্মী মীম আক্তারের লাশ ফেলে পালানোর ঘটনায় গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন গৃহকর্তা ফয়সাল আহমেদ (৩৫), তাঁর স্ত্রী গৃহকর্ত্রী রাহেমা খাতুন রেশমা (২৯) এবং রেশমার বাবা এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭)।

প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম জানান, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাহফুজা আক্তার তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর আসামিরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিনের বাসস্থান ছেড়ে ডেমরা এলাকায় আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ডেমরার বামৈল এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ বছর বয়সী মীম প্রায় এক বছর ধরে ফয়সালের বাসায় গৃহকর্মীর কাজ করছিল। সেখানে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে পরিবারের অভিযোগ। নির্যাতনের বিষয়টি মীম তাঁর পরিবারকে জানালে তাঁকে ওই বাসা থেকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।

এর মধ্যেই গত ১২ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে মীমের লাশ ফেলে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। পরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় পুলিশ মীমের পরিচয় শনাক্ত করে।

মামলায় আেরো বলা হয়েছে, ১৩ আগস্ট সকালে ফয়সাল মীমের পরিবারের সদস্যদের ফোন করে জানান, মীম বাসা থেকে টাকা-পয়সা চুরি করে অন্য এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে। পরে ১৭ আগস্ট মীমের পরিবারের সদস্যরা ফয়সালের বাসায় গেলে তাঁদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এরপর ২০ আগস্ট মীমের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা শাহবাগ থানায় যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তাঁরা মীমের লাশ শনাক্ত করেন।

মীম কুমিল্লার বাসুদেব বাজার এলাকার ফজলু মিয়ার মেয়ে। তাঁর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার মীমের মা শাহবাগ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় ফয়সাল, তাঁর স্ত্রী রাহেমা ও তাঁর শ্বশুর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।
সানা/আপ্র/২২/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন
১২ অক্টোবর ২০২৬

দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন

প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত...

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান
১২ অক্টোবর ২০২৬

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’রা অচিরেই এক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ কর...

দুর্গাপূজায় তিন জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে
১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় তিন জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়...

রূপপুরে সফল পরমাণু বিক্রিয়া, ২,৪০০ মেগাওয়াট বিদ্যুতের পথে বাংলাদেশ
১২ অক্টোবর ২০২৬

রূপপুরে সফল পরমাণু বিক্রিয়া, ২,৪০০ মেগাওয়াট বিদ্যুতের পথে বাংলাদেশ

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে