গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

আগামী বছরের এসএসসি মার্চে শুরুর চিন্তা শিক্ষা প্রশাসনের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৫৯ এএম ২০২৬
আগামী বছরের এসএসসি মার্চে শুরুর চিন্তা শিক্ষা প্রশাসনের
ছবি

ছবি সংগৃহীত

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত থেকে সরে এসে মার্চে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে শিক্ষা প্রশাসন। পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বুধবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে মার্চে এসএসসি পরীক্ষা শুরুর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। রমজান শেষে মার্চের দ্বিতীয় সপ্তাহে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে জানুয়ারির সিদ্ধান্ত পরিবর্তন হলে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

জানুয়ারির সিদ্ধান্ত নিয়ে আপত্তি: আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু করার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গত ১৪ মে দেওয়া ওই ঘোষণার পর থেকেই শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে পরীক্ষার প্রস্তাবিত সূচিও প্রকাশ করা হয়েছে।

পরে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পরীক্ষার সময় এগিয়ে আনলে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর প্রস্তুতির ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিক্ষার্থীদের একটি অংশ নবম শ্রেণিতে দেরিতে পাঠ্যবই পাওয়ায় ২০২৭ সালের এপ্রিল মাসে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিল।

শিক্ষাক্রমেও রয়েছে পরিবর্তন: আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাজীবনে শিক্ষাক্রমের পরিবর্তনের প্রভাব রয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে তারা আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছে। পরে নবম ও দশম শ্রেণিতে তারা ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রমে পড়ছে।

এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে নবম শ্রেণিতে দেরিতে পাঠ্যবই পাওয়ায় তাদের শিক্ষাবর্ষের শুরু থেকেই কিছুটা বিলম্ব হয়েছে। এ অবস্থায় জানুয়ারিতে পরীক্ষা শুরু করা হলে শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সময় কমে যাওয়ার আশঙ্কা করছেন অনেক শিক্ষার্থী ও অভিভাবক।

বদলে গেছে পরীক্ষার সময়সূচি: একসময় নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে করোনাভাইরাস মহামারি ও পরবর্তী গণঅভ্যুত্থানের কারণে শিক্ষাপঞ্জিতে বড় ধরনের পরিবর্তন আসে।

এর ধারাবাহিকতায় চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে এপ্রিলে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে জুলাইয়ে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় সাশ্রয়ের লক্ষ্যেই আগামী বছর জানুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে অংশীজনদের মতামত ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখন মার্চে পরীক্ষা শুরুর সম্ভাবনাই পর্যালোচনা করছে শিক্ষা প্রশাসন।
সানা/ডিসি/আপ্র/১৯/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন দিল বায়রা
০৮ অক্টোবর ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন দিল বায়রা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন মিলেছে। এ...

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাত...

চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) ১৫ বছর চালাবে সংযুক্ত আরব আমিরাত
০৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) ১৫ বছর চালাবে সংযুক্ত আরব আমিরাত

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই