গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আজ আন্তর্জাতিক পরী দিবস

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ২৩:৪২ এএম ২০২৬
আজ আন্তর্জাতিক পরী দিবস
ছবি

ছবি সংগৃহীত

নানি-দাদির মুখে রূপকথার গল্প শুনে বড় হয়নি— এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সেই গল্পের পাতায় থাকা ডানাওয়ালা, জাদুময় সুন্দর চরিত্র ‘পরী’ আজও মানুষের কল্পনার জগতে বেঁচে আছে। শৈশবের স্মৃতি আর কল্পনার এই প্রিয় চরিত্রকে ঘিরেই প্রতি বছর ২৪ জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক পরী দিবস।

রূপকথার গল্পে পরীকে সাধারণত জাদুকরী ক্ষমতার অধিকারী এক সুন্দর কাল্পনিক চরিত্র হিসেবে দেখানো হয়। বিভিন্ন দেশের সংস্কৃতিতে পরীর গল্পের ধরন আলাদা হলেও প্রায় সব জায়গাতেই পরীকে রহস্যময় ও অলৌকিক সত্তা হিসেবে তুলে ধরা হয়েছে।

শিশুদের কল্পনায় পরীরা থাকে ফুলের চারপাশে উড়ে বেড়ানো, নরম ডানার অধিকারী সুন্দর এক চরিত্র হিসেবে। তাদের সৌন্দর্য ও মায়াবী রূপ এতটাই জনপ্রিয় যে, মানুষের সৌন্দর্য বোঝাতেও অনেক সময় ‘পরীর মতো’ শব্দটি ব্যবহার করা হয়। শিশুদের পোশাক, খেলনা থেকে শুরু করে নানা জিনিসেও দেখা যায় এই কাল্পনিক চরিত্রের ছবি।

পরী দিবসের ইতিহাসও জড়িয়ে আছে ইউরোপের পুরোনো লোককাহিনি ও কল্পনার সঙ্গে। বিভিন্ন অঞ্চলে পরীর উৎপত্তি নিয়ে নানা গল্প প্রচলিত আছে। কোথাও তাদের আত্মা, কোথাও স্বর্গীয় সত্তা আবার কোথাও জাদুময় প্রাণী হিসেবে কল্পনা করা হয়েছে।

বিশ্বজুড়ে জনপ্রিয় গল্প ‘পিটার প্যান’-এর সঙ্গেও পরীর কাহিনি জড়িয়ে আছে। সেখানে পরীকে শৈশব, আনন্দ ও কল্পনার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। প্রযুক্তির যুগে রূপকথার গল্পের চর্চা কমে গেলেও পরী এখনো শিশু ও বড়দের কল্পনার জগতে জায়গা ধরে রেখেছে।

এই বিশেষ দিনে অনেকেই রূপকথার বই পড়েন, পুরোনো স্মৃতি মনে করেন এবং কল্পনার সেই জাদুময় জগতের সঙ্গে আবারো কিছুটা সময় কাটান। কারণ পরী শুধু একটি কাল্পনিক চরিত্র নয়, এটি শৈশবের আনন্দ, স্বপ্ন আর নির্মল কল্পনার এক প্রতীক।

এসি/আপ্র/২৪/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভুল মানুষ, তবুও প্রাক্তনের কথা মনে পড়ে কেন
২৪ সেপ্টেম্বর ২০২৬

ভুল মানুষ, তবুও প্রাক্তনের কথা মনে পড়ে কেন

সম্পর্ক শেষ হয়েছে অনেক দিন আগে। জীবনও নিজের মতো এগিয়ে চলছে। আপনি জানেন, মানুষটি আপনার জন্য সঠিক ছিলে...

ইসবগুল খাওয়ার উপকারিতা ও সতর্কতা জেনে নিন
২৩ সেপ্টেম্বর ২০২৬

ইসবগুল খাওয়ার উপকারিতা ও সতর্কতা জেনে নিন

কোষ্ঠকাঠিন্য হলেই অনেকের মনে পড়ে ইসবগুলের ভুসির কথা। পানিতে মিশিয়ে খাওয়া পরিচিত এই খাবারটি দীর্ঘদিন...

একসময় রিকশাই ছিল প্রেমের বাহক
২২ সেপ্টেম্বর ২০২৬

একসময় রিকশাই ছিল প্রেমের বাহক

একটি রিকশা, দুজন মানুষ আর শহরের ব্যস্ত রাস্তা—প্রেমের গল্পের জন্য এর চেয়ে বেশি কিছু যেন লাগত না। তখন...

আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করা দিবস
২২ সেপ্টেম্বর ২০২৬

আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করা দিবস

সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেই ব্যক্তিগত গাড়ির চাপ, নেই তীব্র যানজট। কেউ হেঁটে, কেউ বাসে, আবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই