গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাড়িতে বানান মজাদার ডেজার্ট, ম্যাঙ্গো চিজ কেক

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ২০:২৮ এএম ২০২৬
বাড়িতে বানান মজাদার ডেজার্ট, ম্যাঙ্গো চিজ কেক
ছবি

ছবি সংগৃহীত

এখন আমের মৌসুম চলছে, বাজারে সহজেই পাওয়া যাচ্ছে আম। এই মৌসুমে আম দিয়ে নানা ধরনের পদ তৈরি করা যায়। একটু ভিন্ন স্বাদ খুঁজলে ঘরেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাঙ্গো চিজ কেক। ম্যাঙ্গো চিজ কেক শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণেও ভরপুর। এই ডেজার্টটি তৈরি করাও বেশ সহজে, সাধারণ কিছু উপকরণ দিয়েই ঘরেই বানানো যায় রেস্টুরেন্ট স্টাইলের চিজ কেক।

গরমের বিকেলে বা বিশেষ কোনো পারিবারিক আড্ডায় এটি পরিবেশন করলে মুহূর্তেই সবার মন জিতে নেবে। অতিথি আপ্যায়নেও এটি হতে পারে এক রাজকীয় ডেজার্টের পারফেক্ট পছন্দ।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ম্যাঙ্গো  চিজ তৈরি করেবন-

উপকরণ
বিস্কুটের গুঁড়া দেড় কাপ 
গলানো মাখন আধা কাপ
ক্রিম চিজ ২ কাপ
আমের পিউরি ১ কাপ
হেভি হুইপিং ক্রিম ১ কাপ
চিনি গুঁড়া আধা কাপ
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
জেলাটিন বা আগার-আগার পাউডার ১ চা চামচ
চিনি ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
প্রথমে বিস্কুটের গুঁড়ার সঙ্গে গলানো মাখন ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একটি ৬ বা ৭ ইঞ্চির স্প্রিংফর্ম প্যানে এই মিশ্রণটি সমানভাবে চেপে চেপে বসিয়ে দিন, যাতে একটি শক্ত বেস তৈরি হয়। এবার এটি ১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করে নিন।

এদিকে একটি বড় বাটিতে ক্রিম চিজ ও চিনি নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করুন, যতক্ষণ না এটি মসৃণ ও ক্রিমি হয়ে আসে। এরপর এতে আমের পিউরি, ভ্যানিলা এসেন্স যোগ করুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন।

অন্য একটি পাত্রে হুইপিং ক্রিম ফেটিয়ে নিন যতক্ষণ না এটি শক্ত ও ফ্লাফি হয়। এবার এই হুইপ করা ক্রিম ধীরে ধীরে আগের চিজ ও আমের মিশ্রণের সঙ্গে স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে মিশিয়ে নিন। এবার ফ্রিজে সেট করে রাখা বিস্কুট বেসের ওপর এই ক্রিমি ম্যাঙ্গো মিশ্রণটি ঢেলে দিন। ওপরের দিকটি সুন্দরভাবে সমান করে নিন।তারপর ৩ থেকে ৪ ঘণ্টা ফ্রিজে রেখে সেট হতে দিন।

এরপর আলাদা একটি পাত্রে পাকা আমের পিউরি, চিনি এবং আগার-আগার একসঙ্গে জ্বাল দিয়ে হালকা ঘন একটি টপিং তৈরি করুন। এটি ঠান্ডা হয়ে এলে কেকের ওপর ঢেলে দিন।

আবারো ১ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন যাতে টপ লেয়ার ভালোভাবে সেট হয়। সবশেষে কেকটি বের করে ওপর থেকে তাজা আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এসি/আপ্র/২২/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভুল মানুষ, তবুও প্রাক্তনের কথা মনে পড়ে কেন
২৪ সেপ্টেম্বর ২০২৬

ভুল মানুষ, তবুও প্রাক্তনের কথা মনে পড়ে কেন

সম্পর্ক শেষ হয়েছে অনেক দিন আগে। জীবনও নিজের মতো এগিয়ে চলছে। আপনি জানেন, মানুষটি আপনার জন্য সঠিক ছিলে...

ইসবগুল খাওয়ার উপকারিতা ও সতর্কতা জেনে নিন
২৩ সেপ্টেম্বর ২০২৬

ইসবগুল খাওয়ার উপকারিতা ও সতর্কতা জেনে নিন

কোষ্ঠকাঠিন্য হলেই অনেকের মনে পড়ে ইসবগুলের ভুসির কথা। পানিতে মিশিয়ে খাওয়া পরিচিত এই খাবারটি দীর্ঘদিন...

একসময় রিকশাই ছিল প্রেমের বাহক
২২ সেপ্টেম্বর ২০২৬

একসময় রিকশাই ছিল প্রেমের বাহক

একটি রিকশা, দুজন মানুষ আর শহরের ব্যস্ত রাস্তা—প্রেমের গল্পের জন্য এর চেয়ে বেশি কিছু যেন লাগত না। তখন...

আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করা দিবস
২২ সেপ্টেম্বর ২০২৬

আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করা দিবস

সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেই ব্যক্তিগত গাড়ির চাপ, নেই তীব্র যানজট। কেউ হেঁটে, কেউ বাসে, আবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই