গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৪ জুন ২০২৬

মেনু

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ১১:৫৭ এএম ২০২৬
ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
ছবি

ছবি সংগৃহীত

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদ থেকে বাজেট অধিবেশনে থেকে বের হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভরতা এবং বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে। যা ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বাজেটের মূল সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর। তিনি বলেন, মানবিক অর্থনীতি গড়ার চেষ্টার কথা বলা হয়েছে, সেজন্য বিভিন্ন বরাদ্দ উল্লেখ আছে। যুব সমাজ, পিছিয়ে পড়া মানুষ, এদের কথাও একই সঙ্গে যুক্ত রয়েছে। সরকার অর্থনৈতিক নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক কাঠামো সেটা অত্যন্ত দুর্বল। আর্থিক কাঠামো যেটা করা হয়েছে তার ভেতরে প্রচুর পরিমাণে বৈদেশিক বিলের ব্যবস্থা করা হয়েছে। এই আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে দুশ্চিন্তাটা সেই জন্য কারণ, অনেক ক্ষেত্রে বড় বড় ধরনের থোক বরাদ্দ রাখা হয়েছে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে উদারীকরণ, মানবিক অর্থনীতি গঠন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে নীতিগতভাবে শক্তিশালী এই কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক ভিত্তি যথেষ্ট দৃঢ় নয় বলে তিনি মনে করেন। তিনি বলেন, বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভরতা এবং বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফলে বাজেটের মূল সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর। সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা দক্ষতার সঙ্গে এই বাজেট বাস্তবায়ন করতে পারে, সেটিই আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষার বিষয়।

আপ্র/কেএমএএ/১১.০৬.২০২৬

সংশ্লিষ্ট খবর

দেশের বাজারে কমলো সোনার দাম
২৪ জুন ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে আবারো সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪...

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন
২৩ জুন ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের...

ইসলামী ব্যাংক পর্ষদ গঠনে ২৪ ঘণ্টা আল্টিমেটাম
২২ জুন ২০২৬

ইসলামী ব্যাংক পর্ষদ গঠনে ২৪ ঘণ্টা আল্টিমেটাম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ২৪ ঘণ্টার মধ্যে গঠন না করা হলে কঠোর কর্মসূ...

নিম্ন আয়ের করদায় বাড়বে সাড়ে ১৬ শতাংশ
২১ জুন ২০২৬

নিম্ন আয়ের করদায় বাড়বে সাড়ে ১৬ শতাংশ

বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের প্রজ্ঞাপন বাতিল করে তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২১ জুন) বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ‘সিলেটের সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। আপনি কি মনে করেন এই মানববন্ধন ও দাবি সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে