গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২০ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ২৩:৪৮ এএম ২০২৬
পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পাশাপাশি আরো বড় যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুধবার এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) নামফো বন্দরনগরে নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন অনুষ্ঠানে কিম জং উন বলেন, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।

তিনি জানান, গত বছর চালু হওয়া পাঁচ হাজার টন শ্রেণির যুদ্ধজাহাজের পর শিগগিরই আরো একটি নতুন যুদ্ধজাহাজ নৌবাহিনীতে যুক্ত করা হবে। এরপর পর্যায়ক্রমে দশ হাজার টন ধারণক্ষমতার কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে।

কিম জং উনের ভাষ্য, দেশের পারমাণবিক শক্তিকে আরো কার্যকরভাবে পরিচালনার জন্য এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উত্তর কোরিয়া আগে জানিয়েছিল, তাদের নতুন যুদ্ধজাহাজে অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্র রয়েছে। গত এপ্রিলে এই জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষাও পর্যবেক্ষণ করেন কিম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, নতুন যুদ্ধজাহাজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে জাহাজ পরিদর্শন করছেন কিম জং উন।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণা মূলত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়ার জন্য। তাদের দাবি, যুদ্ধের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ঠেকাতে নিজেদের প্রতিরোধক্ষমতা আরো শক্তিশালী করতে চায় পিয়ংইয়ং।

সম্প্রতি ক্ষমতাসীন দলের এক বৈঠকেও কিম জং উন দ্রুত সামরিক আধুনিকায়নের অঙ্গীকার করেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আরো জোরালো অবস্থান নিয়ে আসছে।

এসি/আপ্র/২৪/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছাতেই নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ...

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার
০৪ অক্টোবর ২০২৬

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আকাশে ওড়ার সময় কম উচ্চতায় নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযুক্ত...

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান
০৪ অক্টোবর ২০২৬

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান।দেশটির সংসদের স্প...

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল
০৪ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে