গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৪ জুন ২০২৬

মেনু

কাল শুরু শিল্পকলায় আট দিনব্যাপী উৎসবে প্রথম নাটক ‘চোরের নাম চরণদাস’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৯ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ১১:০৫ এএম ২০২৬
কাল শুরু শিল্পকলায় আট দিনব্যাপী উৎসবে প্রথম নাটক ‘চোরের নাম চরণদাস’
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ৮ দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব ২০২৬ ’। আগামী ১৯ জুন (শুক্রবার) পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এ উৎসবের আয়োজন। এ ছাড়া উৎসবে প্রতিদিন নাটক শুরুর আগে চলবে ‘বাংলা নাটকের গান’ এর আসর।নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় দেশীয় নাট্য সংস্কৃতির বিকাশ, প্রচার, প্রসার ও সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ নাট্যোৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নতুন নাটক নতুন সময়-মঞ্চে জাগুক মানুষের কথা’। আজ বৃহস্পতিবার জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘আমরা চেষ্টা করছি যে সংস্কৃতির সকল ক্ষেত্রে যেন নতুন সৃষ্টিশীলতা তৈরি হয় এবং গণমানুষকে সম্পৃক্ত করা যায়। সত্তর ও আশির দশকে দেখেছি যে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অনেক ভালো নাটক মঞ্চায়ন হতো। এখন তা অনেকটাই স্থবির হলেও গত দুই বছরে পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। এই নাট্যোৎসবের মাধ্যমে নাটককে আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাই। সামাজিক অবক্ষয় দূর করার অন্যতম হাতিয়ার নাটক। যা বেঁচে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। আমরা চাই দর্শকেরা এসে মঞ্চনাটক দেখুক, সমালোচনা করুক।’

সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলেন ধরেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। তিনি জানান, আগামীকাল শুক্রবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।

নাট্যোৎসবের আয়োজন নিয়ে একাডেমির এ পরিচালক জানান, ৮ দিনব্যাপী এই উৎসবে মোট ৮টি নাটক প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে দিনাজপুর নাট্য সমিতির নাটক ‘চোরের নাম চরণদাস’। এ ছাড়া বান্দরবানের ইয়াং বংহুং থিয়েটারের নাটক ‘রিনা প্লুং’, দৃশ্যকাব্যের নাটক ‘ইডিপাস’, হান্ট থিয়েটারের নাটক ‘ক্যাফে দ্যা ভলতে’, প্রাচ্যনাটের নাটক ‘ব্যতিক্রম ও নিয়ম’, ঢাকা থিয়েটারের নাটক ‘রঙমহাল’, সিলেটের নাট্যায়নের নাটক ‘মহাকালের অন্তর্যাত্রা’ এবং সমাপনী দিনে প্রদর্শিত হবে যশোরের শব্দ থিয়েটারের নাটক ‘দি গ্রেট স্মাগলার’।

জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে উৎসবের নাটকগুলো মঞ্চায়িত হবে বলে জানান এ পরিচালক।

দীপক কুমার গোস্বামী জানান, এর পাশাপাশি উৎসব উপলক্ষে জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে নাটক শুরুর আগে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪৫ মিনিটি পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বাংলা নাটকের গান’। ঢাকা এবং ঢাকার বাইরের মোট আটটি দল ৮ দিনব্যাপী ধারাবাহিকভাবে এই বাংলা নাটকের গানে অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে মানিকগঞ্জ থেকে আলেয়া বেগম ও আলমাস সরকারের দল, পদাতিক নাট্য সংসদ টিএসসি, ভৈরবী গীতরঙ্গ দল, থিয়েটার সার্কেল (মুন্সিগঞ্জ), তীরন্দাজ রেপার্টরী, আরণ্যক নাট্যদল, বটতলা ও উদীচী নাটক বিভাগ।

উৎসবের অংশ হিসেবে থাকছে উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য ৫ দিনব্যাপী বিশেষ কর্মশালা। আগামীকাল ১৫ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে এই কর্মশালা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে অনুষ্ঠিতব্য এ কর্মশালাটিতে সর্বোচ্চ ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানান এ পরিচালক। এ ছাড়া অতিথি হিসেবে আমন্ত্রিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা, স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী ধন্যবাদ জ্ঞাপন করবেন।

আপ্র/কেএমএএ/১১.০৬.২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রকাশিত হলো বর্ণালী সরকার এর কন্ঠে গান 'বরষা ঋতু এলো এলো’
২৪ জুন ২০২৬

প্রকাশিত হলো বর্ণালী সরকার এর কন্ঠে গান 'বরষা ঋতু এলো এলো’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানে বর্ষা বরাবরই এক অনন্য ও বহুমাত্রিক রূপ পেয়েছে। তার রচিত বর্ষার গ...

৫০ কোটির মামলা, তবুও থামেননি ফারুক আহমেদ
২৪ জুন ২০২৬

৫০ কোটির মামলা, তবুও থামেননি ফারুক আহমেদ

পাঁচ বছর আগে একটি নাটকে আইনজীবীর চরিত্রে অভিনয় করে অপ্রত্যাশিত বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা ফারুক আহমে...

নতুন ভূমিকায় মৌ
২২ জুন ২০২৬

নতুন ভূমিকায় মৌ

দেশের শোবিজ অঙ্গনে এখনও জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিংয়ের পাশাপাশি একজন নৃত্যশিল্পী হিসেবেও সুখ...

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
২২ জুন ২০২৬

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের প্রজ্ঞাপন বাতিল করে তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২১ জুন) বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ‘সিলেটের সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। আপনি কি মনে করেন এই মানববন্ধন ও দাবি সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে