গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

প্রকাশিত হলো বর্ণালী সরকার এর কন্ঠে গান 'বরষা ঋতু এলো এলো’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৫ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১৪:৩৩ এএম ২০২৬
প্রকাশিত হলো বর্ণালী সরকার এর কন্ঠে গান 'বরষা ঋতু এলো এলো’
ছবি

ছবি আজকের প্রত্যাশা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানে বর্ষা বরাবরই এক অনন্য ও বহুমাত্রিক রূপ পেয়েছে। তার রচিত বর্ষার গানগুলোতে বিরহের করুণ সুরের পাশাপাশি বৃষ্টির উদ্দামতা ও আনন্দঘন রূপ সমানভাবে ফুটে উঠেছে।নজরুলের জনপ্রিয় এবং কালজয়ী বহু বর্ষার গানের মধ্যে "বরষা ঋতু এলো এলো " গানটি অনন্য।

গানটিতে কন্ঠের সাথে মূলত সেতারকেই প্রাধান্য দেয়া হয়েছে।দেশের নন্দিত নজরুল সংগীত শিল্পী বর্ণালী সরকার তার কন্ঠ মাধুর্য ও অপূর্ব গায়কীতে এবং তরুন প্রতিভাবান সেতার শিল্পী জাহাঙ্গীর আলম (শ্রাবণ) এর অনন্য সংগত এবং সংগীতায়োজনে গানটি অসাধারণ এক সৃজনশীল সৃষ্টিতে পরিণত হয়েছে বলে ইতিমধ্যে বোদ্ধা শ্রোতাগন মন্তব্য করেছেন।এই গানের মাধ্যমে বর্ষার আবহকে শ্রোতাদের কাছে আরো জীবন্ত ও হৃদয়গ্রাহী করে তুলতে গানটির শুধু কথা আর সুর নয় সাথে প্রাধান্য দেয়া হয়েছে বাদ্যযন্ত্রের বিন্যাসকে। নজরুল সংগীতের সুর ও সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে কিছুটা ভিন্নভাবে তৈরী করা এই সংগীতায়োজন নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও সমাদৃত হবে বলে আশা করা যায়।।

কাজী নজরুল ইসলামের বর্ষার গান ‘বরষা ঋতু এলো এলো’ এবং বর্ষার রাগ ‘মেঘ’-এর সমন্বয়ে তৈরী করা হয়েছে কম্পোজিশনটি। গানটিতে পাখাওয়াজ ও তবলায় সঙ্গত করেছেন বিশিষ্ট তবলাশিল্পী রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানোয় সঙ্গত করেছেন কৌশিক আহমেদ অন্তর।গানটির মিক্সিং এবং মাস্টারিং করেছেন ইফতে খাইরুল আলম শুভ এবং চিত্রায়ণ করেছেন শ্যাডো ক্রিয়েটিভস।গানটি শিল্পীদ্বয়ের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল (Covered by Shraban এবং Barnali Sarkar),  সামাজিক যোগাযোগ মাধ্যাম ও বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত হয়েছে।

শিল্পী বর্ণালী সরকার নজরুল ইসলামের এই প্রিয় গানটিকে যথাযথ মূল্যায়ন করার আপ্রাণ চেষ্টা করেছেন যা প্রজন্মের শিক্ষার্থী শিল্পীদের অনুপ্রেরণা হয়ে থাকবে ও নজরুল প্রেমী শ্রোতাদের অন্তরে এই অসাধারণ যুগলবন্দী মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে থাকবে।

উল্লেখ্য, বর্ণালী সরকার মূল ধারার সংগীত চর্চার সাথে যুক্ত। তিনি এ সময়ের জনপ্রিয় একজন নজরুল সংগীত শিল্পী। ইতোমধ্যে তার নজরুল সংগীতের একক এবং বেশ কয়েকটি মিক্স এ্যলবাম প্রকাশিত হয়েছে।এছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বেসরকারি টিভি চ্যানেলেও নিয়মিত সংগীত পরিবেশ করছেন।

এসি/আপ্র/২৪/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ষাটোর্ধ্ব আমির খান পর্দায় আসছেন পঁচিশের তরুণের চরিত্রে
২৩ আগস্ট ২০২৬

ষাটোর্ধ্ব আমির খান পর্দায় আসছেন পঁচিশের তরুণের চরিত্রে

বয়স ৬১ ছুঁলেও অভিনয়ে অনন্য পরীক্ষা-নিরীক্ষা থামেনি বলিউড সুপারস্টার আমির খানের। আসন্ন নতুন সিনেমার জ...

মধুবালার বায়োপিকে কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে সারা অর্জুনকে
২৩ আগস্ট ২০২৬

মধুবালার বায়োপিকে কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে সারা অর্জুনকে

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমার সুবাদে সম্প্রতি বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী সার...

দীর্ঘ সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা
২৩ আগস্ট ২০২৬

দীর্ঘ সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

একসময় ছোটপর্দার নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী শার্লিন ফারজানা। সাবলীল ও দুর্দান্ত অভিনয়ে দর্শকের মনেও জ...

পুরোনো দিনের সাজে সেমন্তীর ভিনটেজ লুক
২৩ আগস্ট ২০২৬

পুরোনো দিনের সাজে সেমন্তীর ভিনটেজ লুক

মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া সেমন্তী সৌমী এখন অভিনয়েও নিজের জায়গা তৈরি করছেন। ইউটিউবের বিভিন্ন নাটক ও স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে