গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ মার্চ ২০২৬

মেনু

দেশজুড়ে ১৩৩ সিনেমা হলে চলছে ‘প্রিন্স’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১২ পিএম, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৪১ এএম ২০২৬
দেশজুড়ে ১৩৩ সিনেমা হলে চলছে ‘প্রিন্স’
ছবি

ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের কাছে ঈদ মানেই রূপালি পর্দায় শাকিব খানের নতুন চমক।

চিরচেনা সেই আমেজ নিয়ে এবারের ঈদুল ফিতরে দেশজুড়ে মুক্তি পেয়েছে মেগা সুপারস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে উন্মাদনা তুঙ্গে।


পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত এই ছবিটি দেশের মোট ১৩৩টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হচ্ছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো আলোচিত নাম কালা জাহাঙ্গীর। 

সেই কুখ্যাত গ্যাংস্টারের জীবনের ছায়া অবলম্বনেই তৈরি হয়েছে ‘প্রিন্স’-এর মূল গল্প।

শাকিব খান তার পোস্টে লেখেন, ‘পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে উৎসবের এই মহাআনন্দে ‘প্রিন্স’ দেখুন। 

দেশজুড়ে ১৩৩টি সিনেমা হলে একযোগে মহাসমারোহে চলছে। শুধু সংখ্যা নয়, এ তো তুখোড় চাহিদা। আধিপত্য? না এটা তো আমাদের অভ্যেস।’

 

ডিসি/আপ্র/২১/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

স্মৃতির আয়নায় তারকাদের ঈদ আনন্দ
২১ মার্চ ২০২৬

স্মৃতির আয়নায় তারকাদের ঈদ আনন্দ

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, চারদিকে পড়ে যায় সাজ সাজ রব। আর কদিন পরেই আসছে আনন্দের সেই মহেন্দ্রক...

‘অশ্লীলতার’ অভিযোগ, সরিয়ে নেওয়া হলো নোরার গান
১৮ মার্চ ২০২৬

‘অশ্লীলতার’ অভিযোগ, সরিয়ে নেওয়া হলো নোরার গান

বড় বাজেট নিয়ে নির্মিত হয়েছে কন্নড় ভাষার সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’। এ সিনেমার ‘সরকে চুনর তেরি সরকে’ শি...

ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’
১৮ মার্চ ২০২৬

ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’

আসন্ন ঈদুল ফিতরের উৎসবমুখর আবহে বড় পর্দায় আসার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিত...

‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজে কেট উইন্সলেট
১৮ মার্চ ২০২৬

‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজে কেট উইন্সলেট

চলতি বছর নিউজিল্যান্ডে শুরু হচ্ছে জনপ্রিয় ‘দ্য লড অফ দ্য রিংস’ সিনেমার নতুন কিস্তুর শুটিং। সিরিজের ভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই