গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘অশ্লীলতার’ অভিযোগ, সরিয়ে নেওয়া হলো নোরার গান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২০ পিএম, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:৪১ এএম ২০২৬
‘অশ্লীলতার’ অভিযোগ, সরিয়ে নেওয়া হলো নোরার গান
ছবি

ছবি সংগৃহীত

বড় বাজেট নিয়ে নির্মিত হয়েছে কন্নড় ভাষার সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’। এ সিনেমার ‘সরকে চুনর তেরি সরকে’ শিরোনামের গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। এ গানে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি। 

গানটি মুক্তির পর অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশ্লীল’, ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে মন্তব্য করেন। এ গানের নাচকে ‘অশালীন’ বলে কেউ কেউ নিষিদ্ধের দাবি তোলেন। অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে গানটি।  


ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানিয়েছে, স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি মুক্তি পাওয়ার পরই যৌন ইঙ্গিতপূর্ণ ও অশ্লীল কথার অভিযোগ ওঠে। নেটিজেনদের অনেকে পরিচালকের তীব্র সমালোচনা করেন। 

গানটি মুক্তির একদিনের মধ্যেই নির্মাতারা ভিডিওটি সরিয়ে নিয়েছে। নতুন গানটি একযোগে বিভিন্ন ভাষায় প্রকাশ করা হয়েছে। বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে গানটি প্রকাশ করা হয়। 

সেখানে লাইভ পারফরম্যান্স ও প্রচারণার মধ্য দিয়ে নির্মাতারা গানটি দর্শকদের সামনে আনেন। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।  

একজন লেখেন, “অত্যন্ত অশ্লীল, এটা দুনিয়া থেকে বিদাও করো।” অন্য একজন লেখেন, “খুবই সস্তা নোরা।” অনেক দর্শক দাবি করছেন, “এর কথা ও উপস্থাপনা অত্যন্ত নিম্নমানের ও অশালীন।” একজন মন্তব্য করেন, ‘অশ্লীলতার চূড়ান্ত।’ আরেকজন লিখেছেন, ‘গানের লিরিক এত সস্তা ও অশ্লীল কেন?’  

‘কেডি: দ্য ডেভিল’ শিরোনামের কন্নড় ভাষার এই সিনেমা পরিচালনা করছেন প্রেম। ২০২৬ সালের ১০ জুলাই এটি মুক্তির কথা রয়েছে। বড় বাজেটের এই অ্যাকশন ঘরানার এই সিনেমায় সঞ্জয় দত্তের পাশাপাশি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কন্নড় অভিনেতা ধ্রুব সারজা। তাছাড়াও অভিনয় করেছেন—শিল্পা শেঠি, রমেশ অরবিন্দ, যীশু সেনগুপ্ত প্রমুখ।

 

ডিসি/আপ্র/১৮/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল ন...

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা
১৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে...

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। প্রথম...

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। জনপ্রিয় ধারা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে