গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৫ এপ্রিল ২০২৬

মেনু

বাংলাদেশে ঈদ কবে হচ্ছে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ২১:৩৯ এএম ২০২৬
বাংলাদেশে ঈদ কবে হচ্ছে
ছবি

ছবি সংগৃহীত

শেষ হয়ে আসছে পবিত্র রমজান মাস, পুরো মুসলিম উম্মাহ ব্যস্ত ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিয়ে। সবার মাঝে ঈদের চাঁদ দেখার অধীর আগ্রহ। 

মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে শুক্রবার (২০ মার্চ) ঈদ হওয়ার সম্ভাবনা থাকলেও, বাংলাদেশে এটি সাধারণত এক দিন পরে উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে বৈঠক করবে। সেইদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কমিটি চাঁদ দেখা গেলে ঈদ শুক্রবার (২০ মার্চ) হবে, চাঁদ না দেখা গেলে রমজান ৩০ দিন পূর্ণ হয়ে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। 

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার (১৮ মার্চ ) বৈঠক করবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হিজরি শাওয়াল মাসের শুরু ও ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

এবারের রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেছেন, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না, তাই বাংলাদেশে শুক্রবার (২০ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা প্রবল।

ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী প্রতি মাস ২৯ বা ৩০ দিনের হয়, যার ভিত্তি চাঁদের অবস্থানের ওপর নির্ভর করে। ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ঈদ প্রায় ১০ দিন করে এগিয়ে আসে।

সুতরাং, বাংলাদেশে চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর নির্ভর করবে, তবে চলমান আভাস অনুযায়ী ঈদুল ফিতর হতে পারে ২০ বা ২১ মার্চ।

এসি/আপ্র/১৭/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো আমিরাত
০১ এপ্রিল ২০২৬

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো আমিরাত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে ঈদুল আজ...

শাওয়ালের ৬ রোজা সম্পর্কে জানুন এই ৩ তথ্য
২৯ মার্চ ২০২৬

শাওয়ালের ৬ রোজা সম্পর্কে জানুন এই ৩ তথ্য

রমজান পরবর্তী শাওয়াল মাসের ছয় রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। এই রোজাগুলো সুন্নাতে মুয়াক্কাদাহ হিস...

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে জাতির কল্যাণে দোয়া
২১ মার্চ ২০২৬

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে জাতির কল্যাণে দোয়া

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামজের দ্বিতীয় জামাত সম্পন্ন হয়েছে। শনিবার (...

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
২১ মার্চ ২০২৬

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 6 দিন আগে