গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নতুন কোচের সন্ধানে বাফুফে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:০৭ এএম ২০২৬
নতুন কোচের সন্ধানে বাফুফে
ছবি

ছবি সংগৃহীত

হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর থেকে। কোচের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে ন্যাশনাল টিমস কমিটির আলোচনায় বসে শনিবার।

 বৈঠক শেষে কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, কোচের সন্ধানে আছেন তারা। ২০২২ সাল থেকে বাংলাদেশের কোচের দায়িত্বে থাকা কাবরেরার সামনেও অবশ্য সুযোগ থাকছে। 

যদিও গত চার বছরে তার অধীনে বাংলাদেশের প্রাপ্তি মিশ্র। ৩৯ ম্যাচের মধ্যে জয় মাত্র ১০টি, সেগুলোও তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে। সদ্য শেষ হওয়া বাছাইয়ে ভারতের বিপক্ষে পাওয়া জয়টিই সবচেয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি। 

তবে কাবরেরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন বাবু। “আপনারা জানেন, আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কাবরেরার চুক্তি আছে এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত। যার পরিপ্রেক্ষিতে এখন থেকেই আমরা নতুন কোচের সন্ধান আমরা নেমেছি। আমরা এখন থেকেই আমরা চেষ্টা করছি।” “প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কাবরেরাও সাক্ষাৎকার দিতে পারবে। 

এর পরিপ্রেক্ষিতে আমাদের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি, আমাদের সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে কমিটিতে যারা থাকবেন, তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী কোচ কে হবেন। এখন পর্যন্ত যেহেতু আমাদের এই ৩০ তারিখ পর্যন্ত কাবরেরার সাথে চুক্তি রয়েছে, অতএব সে এখন পর্যন্ত আমাদের আছে। এখন থেকে যে কোচের ইন্টারভিউ আমরা নেব, তার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা।” 

‘ভালো বিকল্প’ না পেলে কাবরেরাকে রেখে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন বাবু।


“না, তাকে বাদ দিয়ে ভাবছি না কিংবা তাকে নিয়ে চিন্তা করছি, তাও কিন্তু না। এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে, আমাদের তার সঙ্গে আরও এক মাসের চুক্তি আছে। ৩০শে এপ্রিল আমাদের চুক্তি শেষ হবে। 

যে কারণে, এখন থেকেই আমরা তার চেয়ে ভালো কোচ পাওয়ার চেষ্টা আমরা করছি। আমরা যদি আরও ভালো মানে কোচ পাই, অবশ্যই তখন আমরা সেই চিন্তা করব।” “আমরা কাউকে কোনো প্রাধান্য দেব না। 

 

আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সকল কর্মকর্তারা মিটিংয়ে উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে-আমরা আজকে থেকেই সিভি নেওয়া শুরু করে দেব এবং বিদেশেও যোগাযোগ করব, প্রত্যেকটা দেশের সাথে আমরা যোগাযোগ করব, প্রত্যেকটা দূতাবাসের সাথে যোগাযোগ করব। যদি কারোর কাছে আরও বেটার কোনো কিছু থাকে, তাহলে আমরা সেটাই আমরা বেছে নিব। কাবরেরার এই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিব না।”


কমিটির সভায় সদ্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে হাতিরঝিলে সংবর্ধনা দেওয়ার বিষয়েও কথা হয়েছে। আলোচনা হয়েছে আগামী জুনের ফিফা উইন্ডো কাজে লাগানোর বিষয়েও। 

“আগামী জুনে ফিফা উইন্ডো আছে এবং সেই ফিফা উইন্ডোতে বাংলাদেশ চেষ্টা করছে খেলার জন্য। সেটার জন্য আমরা অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল গঠন করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এই দলটা সর্বক্ষণিক প্র্যাকটিসে থাকবে।”

 “জুনের ফিফা উইন্ডোতে আমরা থাইল্যান্ড অথবা মিয়ানমার-এই ধরনের দলের সাথে, একটু মানসম্পন্ন দলের সাথে আমরা চেষ্টা করব খেলার জন্য।”

 

ডিসি/আপ্র/০৪/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা

সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতির দায়িত্ব নিয়ে চরম বিপদের মুখে থাকলেও জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই পাশে...

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব

প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক করার পরপরই ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক...

এইচপির বোলিং কোচ হচ্ছেন সাবেক পেসার রাসেল
০৫ সেপ্টেম্বর ২০২৬

এইচপির বোলিং কোচ হচ্ছেন সাবেক পেসার রাসেল

জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে