গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৩৩ এএম ২০২৬
রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
ছবি

ভারতের আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ -ছবি ইন্টারনেট থেকে

ভারতের আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা ছেড়েছেন। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তবে কেন তিনি প্রতিষ্ঠানটি ছেড়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানাননি।

ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লিখেছেন, ‘হ্যাঁ, ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে রিপাবলিক বাংলা সংস্থায় আমার শেষ দিন ছিল। কেন, কী কারণে—সেসব নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।’

তিনি জানান, রিপাবলিক বাংলা ছাড়ার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। ২০২৫ সালেই এ বিষয়ে তিনি মনস্থির করেছিলেন। নিজের কাজের ধরন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি লিখেছেন, সময় হলে বিস্তারিত জানাবেন।

পোস্টে ময়ূখ আরও লেখেন, তাঁর কাজ গণযোগাযোগ করা এবং নিজের বিশ্বাস অনুযায়ী বিভিন্ন বিষয় তুলে ধরা। তিনি বলেন, টেলিভিশন স্টুডিওতে যে দৃঢ়তার সঙ্গে কথা বলতেন, ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে।

রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা এমন এক সময়ে এলো, যখন বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ওই অভ্যুত্থান নিয়ে এর আগে বিভিন্ন মন্তব্যের কারণে বাংলাদেশে আলোচনায় এসেছিলেন কলকাতার এই সাংবাদিক।

বুধবার দেওয়া আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান’ হিসেবে অভিহিত করেন।

ময়ূখ রঞ্জন ঘোষ তাঁর বিদায় বার্তায় অনুসারী ও সমালোচকদের প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, একদল মানুষ তাঁকে ভালোবাসে, অন্যদল সমালোচনা করে—এই বিভাজনও তাঁর কাজের আলোচনার অংশ হয়ে উঠেছে।

ভবিষ্যতে কী করবেন, সে বিষয়ে তিনি বলেন, সময়ই তা জানাবে।
সানা/আপ্র/৬/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২৬ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

এশিয়ান গেমসের পুরুষ হকিতে শনিবার বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। এই ম্যাচে দুর্দান্ত...

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট
২৬ সেপ্টেম্বর ২০২৬

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট

সুইজারল্যান্ডের জুরিখ থেকে ভারতের দিল্লিগামী উড়োজাহাজ পরিচালনার আগে মদ্যপ অবস্থায় শনাক্ত হওয়ায় এয়ার...

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
২৬ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।...

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
২৬ সেপ্টেম্বর ২০২৬

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে তারা একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন। য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই