গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আসিয়ানের সদস্যপদে বাংলাদেশের সম্ভাবনা ক্ষীণ: কারণ জানালেন মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:০৮ এএম ২০২৬
আসিয়ানের সদস্যপদে বাংলাদেশের সম্ভাবনা ক্ষীণ: কারণ জানালেন মহাসচিব
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা বর্তমান নিয়মে কার্যত নেই বলে জানিয়েছেন জোটটির মহাসচিব কাও কিম হোর্ন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি আসিয়ানের সদস্য হওয়ার যোগ্যতা পূরণ করে না। তাই আসিয়ান সনদে সংশোধন না আনলে এ দুই দেশের সদস্যপদ পাওয়া সম্ভব নয়।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ১০তম আসিয়ান মিডিয়া ফোরামে তিনি এ মন্তব্য করেন। গত ৩১ জুলাই এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম *জাকার্তা গ্লোব*।

কাও কিম হোর্ন জানান, তিমুর-লেস্তের অন্তর্ভুক্তির মাধ্যমে আসিয়ানের সম্প্রসারণ কার্যত সম্পন্ন হয়েছে। আসিয়ান সনদ অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বীকৃত ভৌগোলিক অঞ্চলে অবস্থিত দেশগুলোই এ জোটের সদস্য হতে পারে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এবং পাপুয়া নিউগিনি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত হওয়ায় তারা বর্তমান শর্ত পূরণ করে না।

তিনি বলেন, বাংলাদেশ বা পাপুয়া নিউগিনিকে সদস্য করতে হলে প্রথমে আসিয়ান সনদ সংশোধন করতে হবে। এর জন্য সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সম্মতি প্রয়োজন। সনদের ভৌগোলিক সংজ্ঞা পরিবর্তন না হলে বর্তমান ১১টি দেশই আসিয়ানের সদস্য হিসেবে থাকবে।

দীর্ঘদিনের প্রচেষ্টার পর গত বছর তিমুর-লেস্তে আসিয়ানের সর্বশেষ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। ২০১১ সাল থেকে সদস্যপদের চেষ্টা চালিয়ে আসা দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা একসময় মন্তব্য করেছিলেন, ‘আসিয়ানে প্রবেশের চেয়ে স্বর্গে যাওয়া সহজ।’

বাংলাদেশও দীর্ঘদিন ধরে আসিয়ানের সদস্যপদ লাভে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। গত বছর মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যান থাকাকালে কুয়ালালামপুরের সমর্থন পাওয়ার চেষ্টা করে ঢাকা। অন্যদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো পাপুয়া নিউগিনির সদস্যপদের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

সূত্র: জাকার্তা গ্লোব

এসি/আপ্র/০২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২৬ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

এশিয়ান গেমসের পুরুষ হকিতে শনিবার বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। এই ম্যাচে দুর্দান্ত...

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট
২৬ সেপ্টেম্বর ২০২৬

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট

সুইজারল্যান্ডের জুরিখ থেকে ভারতের দিল্লিগামী উড়োজাহাজ পরিচালনার আগে মদ্যপ অবস্থায় শনাক্ত হওয়ায় এয়ার...

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
২৬ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।...

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
২৬ সেপ্টেম্বর ২০২৬

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে তারা একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন। য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই