গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

পৌনে দুই কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:১৪ এএম ২০২৬
পৌনে দুই কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস
ছবি

ছবি সংগৃহীত

কমপক্ষে ১ কোটি ৭৫ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে বলে জানা গেছে। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্য মতে, ২০২৪ সালে ইনস্টাগ্রামের এপিআই–তে পাওয়া একটি ত্রুটির (বাগ) সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। অ্যাপের ওই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা মেটার নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে।

এই বিপুল তথ্য ফাঁসের পর বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা অস্বাভাবিক মাত্রায় পাসওয়ার্ড রিসেট সংক্রান্ত ইমেইল পাওয়ার অভিযোগ করেছেন যা অ্যাকাউন্ট নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি করেছে।

ফাঁস হওয়া তথ্য বিশ্বব্যাপী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের উপর প্রভাব ফেলতে পারে এবং এতে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে প্রভাবশালী কনটেন্ট নির্মাতাদের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাইবারসিকিউরিটি প্রতিষ্ঠান ম্যালওয়ারবাইটস জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম, পূর্ণ নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর, আংশিক বসবাসের ঠিকানা এবং অন্যান্য যোগাযোগের তথ্য। তবে পাসওয়ার্ড এতে অন্তর্ভুক্ত নেই বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, পাসওয়ার্ড না থাকলেও এসব তথ্য ব্যবহার করে পরিচয় জালিয়াতি বা আর্থিক প্রতারণা ঘটানো সম্ভব।

তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইনস্টাগ্রামের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। ইনস্টাগ্রামের হেল্প অপশনে বলা হয়েছে পাসওয়ার্ড রিসেট ইমেইল পাওয়া মানেই যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তা নয়। তবে সাইবার বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসি/আপ্র/১২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ
০৭ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও...

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা
০৬ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজে পাওয়া যাচ্ছে টিকা কিউডেঙ্গা...

বরফের নিচে মহাজাগতিক কণা শনাক্তের পথ দেখিয়ে নোবেল
০৬ অক্টোবর ২০২৬

বরফের নিচে মহাজাগতিক কণা শনাক্তের পথ দেখিয়ে নোবেল

দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে মহাবিশ্ব থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তের পথ দেখানোর জন্য চলতি বছ...

ভাঙারি কুড়িয়ে চলা বৃদ্ধের ব্যাংকে মিললো ৪ লাখ ইউয়ান
০৬ অক্টোবর ২০২৬

ভাঙারি কুড়িয়ে চলা বৃদ্ধের ব্যাংকে মিললো ৪ লাখ ইউয়ান

চীনে ২১ বছর ধরে ভাঙারি কুড়িয়ে জীবন চালানো ৭১ বছর বয়সী এক বৃদ্ধের ব্যাংক হিসাবে পাওয়া গেছে ৪ লাখ ২৪ হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই