গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিট ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ, সাময়িক বন্ধ ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:১৯ এএম ২০২৬
নিট ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ, সাময়িক বন্ধ ইন্টারনেট
ছবি

ছবি সংগৃহীত

মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ডাকা ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও ব্যারিকেড অতিক্রম করে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ পার্লামেন্টমুখী মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। নিরাপত্তার স্বার্থে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়।

আন্দোলনের আয়োজকদের দাবি, ‘নিট’ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।

সোমবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তর এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন। পরে তারা পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিভিন্ন স্থানে স্থাপিত নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারী সংগঠনের পক্ষ থেকে সমর্থকদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলা হয়, বিভিন্ন স্থানে বাধার মুখে পড়লেও যেন কেউ সহিংসতায় জড়িত না হন এবং শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখেন।

এর আগে রোববার (১৯ জুলাই) দিল্লি পুলিশ পদযাত্রার অনুমতি বাতিল করে এবং পুরো এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।

দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া রাজধানীর অন্য কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশের অনুমতি নেই। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/২০/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ঐক্যবদ্ধ ব্রিকস
১২ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ঐক্যবদ্ধ ব্রিকস

সর্বোচ্চ সংযম ও কূটনীতিতে সংঘাত সমাধানের আহ্বান

ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’ নিলামে উঠছে
১২ সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’ নিলামে উঠছে

১৯৯৪ সালের সেপ্টেম্বরের এক সন্ধ্যা। যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা পরেছিলেন শরীরের সঙ্গে আঁট...

ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
১২ সেপ্টেম্বর ২০২৬

ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান

ব্রিকসে যোগ দিতে পাকিস্তানের আবেদন কয়েক বছর ধরে ঝুলে আছে। ইসলামাবাদের অভিযোগ, জোটের সদস্য হওয়ার পথে...

দুই হাত ছাড়াই ২০ কিলোমিটার সাঁতরে বিশ্ব রেকর্ড
১২ সেপ্টেম্বর ২০২৬

দুই হাত ছাড়াই ২০ কিলোমিটার সাঁতরে বিশ্ব রেকর্ড

জন্ম থেকেই দুই হাত নেই অস্ট্রেলিয়ার কেরি-লি গোকেলের। শারীরিক এই প্রতিবন্ধকতা তাঁকে থামাতে পারেনি। শু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে