গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ১৯:০৬ এএম ২০২৬
লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনের পশ্চিমাঞ্চলের হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। 

শনিবার (২০ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

লন্ডন ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, হোয়াইট সিটির নিউজিল্যান্ড ওয়ে এলাকায় আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম জরুরি কল আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে একে একে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়।

ফায়ার বিভাগ আরো জানায়, আগুনে একতলা প্যাভিলিয়নটির অর্ধেকেরও বেশি অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান চলাকালে তিনজনকে ভবনটির ভেতর থেকে বের করে আনা হয় এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিদের ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তী সময়ে তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় পরে তিনিও মারা যান। নিহত তিনজনেই পুরুষ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পর সাধারণ মানুষের কাছ থেকে মোট ১৯টি জরুরি কল পাওয়া যায়। পরিস্থিতি সামাল দিতে আশপাশের ফায়ার স্টেশনগুলোর বেশ কয়েকটি ইউনিটকেও দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ চেষ্টার পর রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে প্যাভিলিয়নটিতে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। পুরো ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ অগ্নি তদন্তকারী কর্মকর্তারা। তাঁদের এই তদন্ত কাজে সার্বিক সহযোগিতায় নিয়োজিত রয়েছে স্থানীয় পুলিশও।

এসি/আপ্র/২১/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছাতেই নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ...

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার
০৪ অক্টোবর ২০২৬

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আকাশে ওড়ার সময় কম উচ্চতায় নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযুক্ত...

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান
০৪ অক্টোবর ২০২৬

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান।দেশটির সংসদের স্প...

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল
০৪ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে