গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মেনু

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২১ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১৯:৫৬ এএম ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচিত সমঝোতা চুক্তিটি ডিজিটাল মাধ্যমে ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, এখন শুধু কাগজে-কলমে স্বাক্ষরের আনুষ্ঠানিকতা বাকি।

ফ্রান্সের রাজধানী প্যারিসে শিল্পোন্নত সাত দেশের জোটের সম্মেলনে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “চুক্তিটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করা হয়ে গেছে। আগামী ১৯ জুন জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স উপস্থিত থাকবেন।”

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনা, সংঘাত এবং যুদ্ধবিরতির পর গত মে মাসের প্রথম সপ্তাহে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে নতুন এ সমঝোতা চুক্তির খসড়া পাঠায় যুক্তরাষ্ট্র। ৬ মে হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সমঝোতার লক্ষ্যে খসড়া পাঠানো হয়েছে।

এরপর খসড়ার বিষয়ে ইরানকে সম্মত করতে পাকিস্তান ও কাতার ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায়। প্রায় দেড় মাসের প্রচেষ্টার পর চুক্তি স্বাক্ষরে সম্মত হয় তেহরান।

‘ইসলামাবাদ মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং’ নামে পরিচিত এ চুক্তিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য স্থায়ী শান্তি চুক্তির প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চুক্তির পূর্ণাঙ্গ খসড়া এখনও প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট চার দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জানা গেছে, এতে মোট ১৪টি বিষয়ে সমঝোতার প্রস্তাব রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- চুক্তি স্বাক্ষরের পর সব ধরনের হামলা ও সহিংসতা বন্ধ, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করা, ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার, নতুন নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকা, তেল রপ্তানিতে আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার এবং চূড়ান্ত শান্তি চুক্তির জন্য ৬০ দিনের আলোচনা শুরু করা।

এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোতে স্থগিত থাকা ইরানের অর্থ মুক্ত করার প্রক্রিয়া শুরু, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে পদক্ষেপ গ্রহণ, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির পুনর্গঠন ও ক্ষতিপূরণ নিয়ে আলোচনা এবং অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির বিষয়ও খসড়ায় অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে এবং পরমাণু স্থাপনার সম্প্রসারণ স্থগিত রাখতে হবে বলে খসড়ায় উল্লেখ রয়েছে। ইরানের ইউরেনিয়াম মজুতের ভবিষ্যৎ নিয়েও নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ সমঝোতাকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

এদিকে, জে ডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ১৯ জুন জেনেভায় যে সমঝোতাপত্রে স্বাক্ষর হবে, সেটি এক থেকে দেড় পৃষ্ঠার একটি নথি। স্বাক্ষরের দুই দিনের মধ্যেই এর বিস্তারিত প্রকাশ করা হবে। সূত্র: রয়টার্স, জিও টিভি
সানা/আপ্র/১৭/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, ৭২ জন বাংলাদেশি
০৮ আগস্ট ২০২৬

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, ৭২ জন বাংলাদেশি

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে গত ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপীয় সীম...

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল
০৭ আগস্ট ২০২৬

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক...

গুজরাটের কূপে রহস্যময় ঢেউ, নেই ভূমিকম্পের শঙ্কা
০৭ আগস্ট ২০২৬

গুজরাটের কূপে রহস্যময় ঢেউ, নেই ভূমিকম্পের শঙ্কা

ভারতের গুজরাটের মোরবি জেলার একটি প্রত্যন্ত গ্রামের ১৮ ফুট গভীর কূপে টানা কয়েক দিন ধরে অস্বাভাবিকভাবে...

৪১ বছরের ইতিহাসে প্রথমবার সৌদি তেল আমদানি বন্ধ যুক্তরাষ্ট্রের
০৭ আগস্ট ২০২৬

৪১ বছরের ইতিহাসে প্রথমবার সৌদি তেল আমদানি বন্ধ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরব থেকে অপরিশোধিত তেল আমদানি শূন্যের কোঠায় নেমে এসেছে। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে