গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলিতে আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩ পিএম, ০৮ জুন ২০২৬ | আপডেট: ১৮:৪৪ এএম ২০২৬
আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলিতে আহত ৯
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে এক গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। বিশ্বকাপ শুরুর ঠিক আগে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক ফুটবল দলগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার ভোরে ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায়। কানসাস সিটি পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের মধ্যে অন্তত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলটি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বেস ক্যাম্প কানসাস সিটি তুলনায় তুলনামূলকভাবে দূরে হলেও শহরজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনা দল বর্তমানে তাদের অনুশীলন করছে স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে।

অন্যদিকে, ইংল্যান্ড জাতীয় দলের বেস ক্যাম্প সোয়োপ সকার ভিলেজ এর কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটায় বিষয়টি আরো সংবেদনশীল হয়ে উঠেছে। যদিও এখনো ইংল্যান্ড দল কানসাস সিটিতে পৌঁছায়নি। তাদের পরবর্তী প্রস্তুতি ম্যাচ রয়েছে ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে।

কানসাস সিটি পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনা স্থানীয় সময় ভোর আনুমানিক চারটার দিকে ঘটে। তদন্ত চলছে এবং এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে আসন্ন টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ দেশটিতে বন্দুক সহিংসতা একটি চলমান সমস্যা। বিভিন্ন তথ্য অনুযায়ী, গত বছরও শতাধিক এমন সহিংস ঘটনার রেকর্ড পাওয়া গেছে।

ফুটবল অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

এসি/আপ্র/০৮/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পের জনপ্রিয়তা বাড়লেও ঝুঁকিতে রিপাবলিকানরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের জনপ্রিয়তা বাড়লেও ঝুঁকিতে রিপাবলিকানরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন রেকর্ড সর্বনিম্ন অবস্থান থেকে সামান্য বেড়েছে। তবে নভে...

মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা
১৫ সেপ্টেম্বর ২০২৬

মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা

মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে মহাকাশে অস্ত...

র্শত পূরণ না হলে ট্রাম্পরে সঙ্গে আলোচনায় যাবে না ইরান
১৫ সেপ্টেম্বর ২০২৬

র্শত পূরণ না হলে ট্রাম্পরে সঙ্গে আলোচনায় যাবে না ইরান

ইরানরে র্শত পূরণ না হওয়া র্পযন্ত যুক্তরাষ্ট্ররে সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানয়িছেনে দশেটরি সুপ্রম...

নিয়োগকর্তাকে না জানিয়েই চাকরি ছাড়ার সেবা জাপানে
১৫ সেপ্টেম্বর ২০২৬

নিয়োগকর্তাকে না জানিয়েই চাকরি ছাড়ার সেবা জাপানে

জাপানে বস বা নিয়োগকর্তাকে সরাসরি না জানিয়েই চাকরি ছাড়ার সহায়তা নিতে শুরু করেছেন অনেক কর্মী। কর্মক্ষে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই