গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

হাদির হত্যাকারীদের ধরতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৫১ এএম ২০২৬
হাদির হত্যাকারীদের ধরতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের
ছবি

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)।

সোমবার (২৯ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি।

বিবৃতিতে এসএফজে বলেছে, ঢাকা মহানগর পুলিশের প্রকাশ্য বক্তব্য অনুযায়ী, ওসমান হাদির হত্যায় জড়িত ব্যক্তিরা ঘটনার পর ভারতে পালিয়ে যায়। এ প্রেক্ষাপটে হত্যাকারীদের অবস্থান, গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়ক বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারলে ৫৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন অভিযোগ করে বলেন, ‘ওসমান হাদির হত্যাকাণ্ড ভারতের মোদী সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে এবং এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রমের অংশ।’

তার দাবি, এই হত্যাকাণ্ডের ধরন কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

এসএফজের পক্ষ থেকে বলা হয়, ‘পুরস্কারের উদ্দেশ্য জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার ও প্রত্যর্পণে সহায়তা করা।’

এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসি/আপ্র/২৯/১২/২০২৫
 

সংশ্লিষ্ট খবর

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত
০৯ নভেম্বর ২০২৬

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় গ্যাসক্...

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত
০৯ নভেম্বর ২০২৬

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত এবং কমপক্ষে ১১২ জন আহত হয়েছেন। নিহতদের...

‘পরাজিত’ বলায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
০৮ নভেম্বর ২০২৬

‘পরাজিত’ বলায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের ব্রিফিং ছাড়লেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

আরব দল নিয়ে সরকার হলে ইসরায়েল ধ্বংস হবে
০৮ নভেম্বর ২০২৬

আরব দল নিয়ে সরকার হলে ইসরায়েল ধ্বংস হবে

ইসরায়েলের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে