গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেনু

জোরে গান বাজানোয় বিরক্ত, প্রতিবেশীর জানালা লক্ষ করে গুলি চালালেন তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৩৮ এএম ২০২৬
জোরে গান বাজানোয় বিরক্ত, প্রতিবেশীর জানালা লক্ষ করে গুলি চালালেন তরুণী!
ছবি

ছবি সংগৃহীত

ঘরের ভিতর গান চালিয়ে নিজের মতো সময় কাটাচ্ছিলেন তরুণী। কিন্তু সেই শব্দে বিরক্ত হচ্ছিলেন তাঁর প্রতিবেশী। তরুণীকে আওয়াজ কমানোর জন্য অনুরোধ করেন সেই প্রতিবেশী। জোরে গান বাজানোর জন্য নালিশও জানান তিনি। প্রতিবেশীর এই আচরণে রেগে আগুন হয়ে যান তরুণী। রাতে মদ্যপান করে হাতে বন্দুক নিয়ে প্রতিবেশীর জানলা লক্ষ করে গুলি চালাতে শুরু করেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী হাতে বন্দুক নিয়ে তাঁর ঘরের বন্ধ জানলার দিকে এগিয়ে যাচ্ছেন। জানলার এক দিকের পাল্লা খুলে গুলি ছুড়তে শুরু করলেন তিনি। মাঝপথে গুলিবর্ষণ কিছু ক্ষণের জন্য থামিয়ে দেন তরুণী। ফের বন্দুকে গুলি ভরে পর পর গুলি ছুড়তে শুরু করলেন তিনি। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, তরুণী রাশিয়ার বাসিন্দা।

রাতে নিজের ঘরে জোরে জোরে গান চালিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ জানান তরুণীর প্রতিবেশী। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, তরুণী মদ্যপ অবস্থায় প্রতিবেশীর বাড়ির জানলা লক্ষ করে গুলি চালান। সেই সময় তরুণীর সঙ্গে ঘরে আরও এক ব্যক্তি উপস্থিত ছিলেন। তরুণীর গুলি চালানোর ভিডিয়ো তিনিই ক্যামেরাবন্দি করেন।
এখনও পর্যন্ত পুলিশের তরফে এই ঘটনা প্রসঙ্গে কিছু জানানো হয়নি। তবে ভিডিয়োটি দেখে শঙ্কা প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রতিবেশীর কোনও বড়সড় ক্ষতিও হয়ে যেতে পারে। এই গুলি তো অন্য কারও গায়েও লাগতে পারে। তরুণীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’

সূত্র: আনন্দবাজার ডট কম

ওআ/আপ্র/২৮/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

চীনে টেসলার ৩০ লাখ গাড়ি প্রত্যাহার, কারণ কী
২৫ আগস্ট ২০২৬

চীনে টেসলার ৩০ লাখ গাড়ি প্রত্যাহার, কারণ কী

চীনে প্রায় ৩০ লাখ টেসলা গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে দেশটির এক্সপেং, শাওমি ও জিলি ব্র্যান্ডে...

বন্যপ্রাণী ভেবে সঙ্গীকেই গুলি করলেন শিকারি
২৫ আগস্ট ২০২৬

বন্যপ্রাণী ভেবে সঙ্গীকেই গুলি করলেন শিকারি

ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় বন্যপ্রাণী ভেবে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তা...

প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে প্রোটিনসমৃদ্ধ বিস্কুট
২৫ আগস্ট ২০২৬

প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে প্রোটিনসমৃদ্ধ বিস্কুট

প্লাস্টিক বর্জ্যকে প্রক্রিয়াজাত করে প্রোটিন, চর্বি ও শর্করাসমৃদ্ধ খাবার তৈরির নতুন প্রযুক্তি উদ্ভাবন...

ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়: ভারতীয় হাইকোর্ট
২৫ আগস্ট ২০২৬

ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়: ভারতীয় হাইকোর্ট

ইসলামে হিজাব পরা অপরিহার্য নয় বলে মন্তব্য করেছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। স্কুলের নির্ধারিত ইউনিফর্ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে