গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

ওমরাহ ভিসা কবে চালু হবে, জানাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ১৩:১৬ এএম ২০২৬
ওমরাহ ভিসা কবে চালু হবে, জানাল সৌদি আরব
ছবি

ছবি সংগৃহীত

হজ মৌসুমকে সামনে রেখে ১৪৪৮ হিজরি সনের নতুন হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই ক্যালেন্ডারে ওমরাহ ভিসা পুনরায় চালুর দিনক্ষণসহ হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) এক বিবৃতিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সন্ধ্যায় দেশটিতে পবিত্র যুলহিজ্জাহ বা জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সেই হিসাবে আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩১ মে থেকে পুনরায় ওমরাহ ভিসা ইস্যু করা হবে এবং ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ জুন থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ এবং ওমরাহ পালনের অনুমতিপত্র বা পারমিট দেওয়ার প্রক্রিয়া পুনরায় শুরু হবে।

নতুন বছরের এই ক্যালেন্ডারে আরো উল্লেখ করা হয়েছে, আসন্ন নতুন মৌসুমে আগামী ৩১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীদের ওমরাহ ভিসা দেওয়া হবে। ভিসা পাওয়া যাত্রীরা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ওমরাহ ভিসায় যাওয়া সব যাত্রীকে আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে অবশ্যই সৌদি আরব ত্যাগ করতে হবে।

এর আগে গত ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ সংস্থাগুলোর জন্য প্রাক-পরিষেবা চালু করা হয় এবং কোম্পানিগুলোর সঙ্গে চূড়ান্ত ইলেকট্রনিক চুক্তি সম্পন্ন হয়। এরপর ১২ মে থেকে ওমরাহ কোম্পানি ও সুবিধাভোগীদের মধ্যে প্রতিবন্ধী ও ঐতিহ্য-সম্পর্কিত সেবাসহ বিভিন্ন চুক্তিভিত্তিক কার্যক্রমের ইলেকট্রনিক পদ্ধতি চালু করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এসি/আপ্র/১৭/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ
০৫ অক্টোবর ২০২৬

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন তাঁ...

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক
০৫ অক্টোবর ২০২৬

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্ক শহরে প্লেগে ২৮ বছর বয়সী এক গবেষণাগার টেকনিশিয়ানের মৃত্যুর পর অন্ত...

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
০৫ অক্টোবর ২০২৬

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান

চার মাসব্যাপী জরুরি অগ্নিনির্বাপণ ও বন সুরক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন করেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি...

মাস্কের প্রেমের সমাপ্তি হৃদয়হীনতায়, বললেন সাবেক প্রেমিকা
০৫ অক্টোবর ২০২৬

মাস্কের প্রেমের সমাপ্তি হৃদয়হীনতায়, বললেন সাবেক প্রেমিকা

বিশ্বের শীর্ষ ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সর্বশেষ প্রেমের সম্পর্কের আকস্মিক সমাপ্তির ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে