গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৩ মে ২০২৬

মেনু

নেপালে অবতরণের সময় বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৭ পিএম, ১১ মে ২০২৬ | আপডেট: ০০:১২ এএম ২০২৬
নেপালে অবতরণের সময় বিমানে আগুন
ছবি

ছবি সংগৃহীত

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সব আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল জাজিরা।

সোমবার (১১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে অবতরণের সময় আগুন ধরে যায় বিমানের চাকায়। এতে ২৭৮ জন যাত্রী এবং ১১ জন বিমানকর্মী ছিলেন।

টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২৬ ফ্লাইটটি রাতে তুরস্কের ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুর দিকে রওনা দিয়েছিল। এদিন ভোরে সেটি কাঠমান্ডুতে পৌঁছোয়। বিমানবন্দরে অবতরণের সময়েই দেখা দেয় বিপত্তি।

আগুনের খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই অবস্থাতেই রানওয়েতে অবতরণ করে বিমানটি। এর পরে বিমানবন্দরে উপস্থিত দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, বিমানটিতে ২৭৮ জন যাত্রী ছিলেন। কী কারণে বিমানের চাকায় আগুন ধরল, তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নেপালের এই বিমানবন্দরে ওঠা-নামার সময়ে অতীতেও বিভিন্ন সময়ে সমস্যার মুখে পড়েছে বিমান। ২০১০ সাল থেকে একের পর এক বড় বিমান দুর্ঘটনা হয়েছে নেপালে। গত বছরও কাঠমান্ডু বিমানবন্দরে দুর্ঘটনা হয়েছিল।

এটি হলো একটি ‘টেবল টপ’ বিমানবন্দর। ‘টেবল টপ’ বিমানবন্দর বলতে বোঝায়, যে বিমানবন্দরটি আশপাশের জমি থেকে উচুঁতে অবস্থিত। অর্থাৎ, যেখানে রানওয়ের একটি দিকে কিংবা একাধিক দিকে খাড়া ঢাল রয়েছে। এই ধরনের বিমানবন্দরগুলো সব সময় পাইলটের অভিজ্ঞতার পরীক্ষা নেয়।

এসি/আপ্র/১০/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সীমান্ত নিরাপত্তা আমাদের অগ্রাধিকার
১৩ মে ২০২৬

সীমান্ত নিরাপত্তা আমাদের অগ্রাধিকার

কাঁটাতারের বেড়া প্রসঙ্গে ভারত

বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন পদ
১২ মে ২০২৬

বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন পদ

 দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তার পর অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া জোসেফ বিজয় সরকার গঠনের সুযোগ পাওয়া...

ক্ষমতা হারানোর ঝুঁকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী
১২ মে ২০২৬

ক্ষমতা হারানোর ঝুঁকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবিকে কেন্দ্র করে চাপে পড়েছেন প্রধা...

বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী বিজয়ের চমক
১২ মে ২০২৬

বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী বিজয়ের চমক

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় শপথ নেওয়ার পরপরই একাধিক বড় ঘোষণা দিয়ে চমক দেখিয়েছেন। অভিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই