গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এ জয় ‌সোনার বাংলার স্বপ্ন দেখা প্রত্যেক হিন্দুর জয়: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০৫ মে ২০২৬ | আপডেট: ১৪:৫২ এএম ২০২৬
এ জয় ‌সোনার বাংলার স্বপ্ন দেখা প্রত্যেক হিন্দুর জয়: শুভেন্দু
ছবি

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে আলোচিত দুটি আসন ভবানীপুর ও নন্দীগ্রামে বিশাল জয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী শুভেন্দু অধিকারী। জয়ের পর সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, এ জয় সোনার বাংলার স্বপ্ন দেখা প্রত্যেক নাগরিকের জয়, প্রত্যেক হিন্দুর জয়।

সোমবার (৪ মে) ভোট গণনা শেষে দেখা যায়, ভবানীপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জীকে তিনি হারিয়েছেন ১৫১০৫ ভোটের বিশাল ব্যবধানে। ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, নন্দীগ্রামে তিনি কাছাকাছি অবস্থানে থাকা প্রার্থীর চেয়ে ১০ হাজারের কিছুটা কম ভোটে এগিয়ে থেকে জয়লাভ করেছেন।

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে সমর্থকদের উদ্দেশে শুভেন্দু বলেন, কৃতজ্ঞচিত্তে আমি পশ্চিমবঙ্গের জনতার সামনে মাথানত করছি। আজকের এ ম্যান্ডেট কেবল ভারতীয় জনতা পার্টির জয় নয়, এটি প্রত্যেক নাগরিকের জন্য একটি বিরাট জয়, এটি সোনার বাংলার স্বপ্ন দেখা প্রত্যেক হিন্দুর জয়। যে সোনার বাংলায় পরম শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জীর গড়া হিন্দু মাতৃভূমিতে পদ্ম ফুটেছে। পশ্চিমবঙ্গের মানুষ তাদের রায় দিয়েছে। তাদের প্রত্যেকের কণ্ঠস্বর এক নতুন ভোরের বার্তা দিচ্ছে।

তিনি আরো বলেন, আমি নন্দীগ্রাম ও ভবানীপুরের সাহসী মানুষদের প্রতি কৃতজ্ঞ। এই দুই আসনের ভাইবোনদের বলতে চাই, আমার ওপর ভরসা করার জন্য এবং আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করার জন্য ধন্যবাদ। আপনাদের আশীর্বাদই আমার শক্তি। আমি শেষ নিশ্বাস পর্যন্ত আপনাদের সেবা করার এবং আপনাদের প্রতিটি আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দিচ্ছি।

সূত্র: আন্দবাজার পত্রিকা, টাইমস অব ইন্ডিয়া

এসি/আপ্র/০৫/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে