গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

সাগরতলে ভিডিওতে কচ্ছপের অদ্ভুত অপ্রত্যাশিত চড়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ০৬:৪৮ এএম ২০২৬
সাগরতলে ভিডিওতে কচ্ছপের অদ্ভুত অপ্রত্যাশিত চড়
ছবি

কচ্ছপের চড় দেওয়ার ছবিটি লাইফঅবট্রোফার নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

সমুদ্রের তলদেশে ভিডিও ধারণ করতে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা ক্রিস্টোফার চ্যাং। একটি কচ্ছপ তাঁর কাছে এসে অস্বাভাবিক আচরণ করে এবং একপর্যায়ে হালকা করে আঘাত করে সরে যায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চ্যাং জানান, ভ্রমণের শুরুটা ছিল স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ একটি কচ্ছপ তাঁর পিছু নেয়। সাধারণত কচ্ছপকে সাগরের তলদেশে শান্তভাবে সাঁতরে বেড়াতে দেখা গেলেও এটির আচরণ ছিল ভিন্ন। কচ্ছপটি বারবার তাঁর চারপাশে ঘুরছিল এবং দূর থেকে তাঁকে পর্যবেক্ষণ করছিল।

প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে হলেও পরে আচরণটি অস্বাভাবিক বলে মনে হয় চ্যাংয়ের। একপর্যায়ে কচ্ছপটি তাঁর কাছে এসে হালকা করে আঘাত করে এবং এরপর শান্তভাবে সরে যায়।

চ্যাং বলেন, সাগরতলে ভ্রমণের সময় বহুবার কচ্ছপের মুখোমুখি হলেও এমন আচরণ আগে কখনো দেখেননি। তাঁর ভাষায়, এটি ছিল সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা।

ঘটনার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়েছে, তিনি ‘কচ্ছপের চড়’ খেয়েছেন।

মন্তব্যকারীদের কেউ কেউ ধারণা করেছেন, কচ্ছপটি মানুষের উপস্থিতি বা শব্দে বিরক্ত হয়ে এমন আচরণ করেছে। একজন লিখেছেন, এটি কচ্ছপের নিজস্ব পরিবেশ, সেখানে অতিরিক্ত শব্দ করা হয়েছিল। অন্য একজন মন্তব্য করেন, অনুমতি ছাড়া ভিডিও ধারণ করায় কচ্ছপটির এমন প্রতিক্রিয়া স্বাভাবিক।

আরেকজন ব্যবহারকারী নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, সার্ফবোর্ডে চলার সময় একটি স্টিংরে মাছ হঠাৎ উঠে এসে তাঁর মাথায় আঘাত করেছিল, যা ছিল অত্যন্ত বেদনাদায়ক।


সানা/ডিসি/আপ্র/৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
০৭ অক্টোবর ২০২৬

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। বিধ্বস্ত সেই জাহাজটি...

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ
০৭ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও...

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা
০৬ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজে পাওয়া যাচ্ছে টিকা কিউডেঙ্গা...

বরফের নিচে মহাজাগতিক কণা শনাক্তের পথ দেখিয়ে নোবেল
০৬ অক্টোবর ২০২৬

বরফের নিচে মহাজাগতিক কণা শনাক্তের পথ দেখিয়ে নোবেল

দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে মহাবিশ্ব থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তের পথ দেখানোর জন্য চলতি বছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই