গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নবদম্পতিদের দেখতে ২০ হাজার মানুষের ভিড়

যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ যুগলের ধুমধাম করে বিয়ে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৫৩ এএম ২০২৬
যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ যুগলের ধুমধাম করে বিয়ে
ছবি

গত শুক্রবার মধ্য গাজায় এ বিয়ের অনুষ্ঠান হয়। এতে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত -ছবি গালফ নিউজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত তিন বছরের বেশি সময় ধরে হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এরমধ্যেই সামান্য খুশির উপলক্ষ্য নিয়ে এসেছে ৩০০ যুগলের গণ বিয়ে।
গত শুক্রবার (২৪ এপ্রিল) মধ্য গাজায় এ বিয়ের অনুষ্ঠান হয়। এতে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত।
সংবাদমাধ্যম গাল নিউজ জানিয়েছে, বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নবদম্পতিদের পরিবারের সদস্যরা, স্থানীয় নেতা এবং প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী ও সাধারণ জনতা। সবমিলিয়ে প্রায় ২০ হাজার মানুষ তাদের বিয়ে প্রত্যক্ষ করতে জড়ো হয়েছিলেন।

গণ বিয়ের কর্মসূচির আয়োজন করা হয় আমিরাতের ‘গালান্ত নাইট ৩’ পোগ্রামের আওতায়। মূলত যারা অর্থাভাবে বিয়ে করতে পারছিলেন না, তাদেরই বিয়ের ব্যবস্থা করা হয় এই বিশাল আয়োজনের মাধ্যমে।
গালফ নিউজ আরো জানিয়েছে, এই গণ বিয়ের জন্য কয়েক হাজার বাসিন্দা আবেদন করেছিলেন। তাদের থেকে বাঁছাই করে ৩০০ যুগলকে নির্বাচন করা হয়। গত ফেব্রুয়ারিতে আবেদন গ্রহণ শুরু হয়।

আয়োজকরা জানিয়েছেন, অবিবাহিত এবং যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের প্রাধান্য দিয়ে গণ বিয়ের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের পাশাপাশি তাদের আরো সহায়তা করা হয়। দেওয়া হয় বিভিন্ন উপহার।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনটি শুরু হয়। এরপর একে একে পড়ানো হয় বিয়ে। এতে ফিলিস্তিনি সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়। অনুষ্ঠানে আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীতও বাজানো হয়। সূত্র: গালফ নিউজ
সানা/আপ্র/২৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে