গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুই দশক তরুণের পেটে ছিল থার্মোমিটার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:০৯ এএম ২০২৬
দুই দশক তরুণের পেটে ছিল থার্মোমিটার
ছবি

ছবি সংগৃহীত

চীনের বেইজিং-এ এক অস্বাভাবিক চিকিৎসা ঘটনায় ৩২ বছর বয়সী এক তরুণের পেট থেকে প্রায় ২০ বছর ধরে থাকা একটি থার্মোমিটার উদ্ধার করেছেন চিকিৎসকেরা।

তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে গেলে প্রাথমিকভাবে রোগের কারণ বোঝা যাচ্ছিল না। পরে এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে একটি সরু লম্বা বস্তু শনাক্ত করা হয়, যা পরে থার্মোমিটার বলে নিশ্চিত করা হয়।

চিকিৎসকদের জিজ্ঞাসাবাদে ওই তরুণ জানান, মাত্র ১২ বছর বয়সে তিনি অসাবধানতাবশত একটি থার্মোমিটার গিলে ফেলেছিলেন। সে সময় বিষয়টি পরিবারের কাছে না বলায় এবং কোনো চিকিৎসা না নেওয়ায় এটি দীর্ঘদিন শরীরের ভেতরেই রয়ে যায়।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই দশক পর বিষয়টি ধরা পড়ে এবং সফল অস্ত্রোপচারের মাধ্যমে থার্মোমিটারটি অপসারণ করা হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন।

চিকিৎসকেরা জানান, সাধারণত এ ধরনের বস্তু শরীরে প্রবেশ করলে তাৎক্ষণিক জটিলতা দেখা দেয়, কিন্তু কিছু বিরল ক্ষেত্রে দীর্ঘ সময় উপসর্গ ছাড়াই থেকে যেতে পারে। তারা সতর্ক করে বলেন, থার্মোমিটারসহ যেকোনো অপ্রয়োজনীয় বস্তু গিলে ফেলা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

বিশেষজ্ঞরা আরো জানান, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে, তাই এমন ঘটনা ঘটলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।


সানা/ডিসি/আপ্র/২২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পের জনপ্রিয়তা বাড়লেও ঝুঁকিতে রিপাবলিকানরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের জনপ্রিয়তা বাড়লেও ঝুঁকিতে রিপাবলিকানরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন রেকর্ড সর্বনিম্ন অবস্থান থেকে সামান্য বেড়েছে। তবে নভে...

মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা
১৫ সেপ্টেম্বর ২০২৬

মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা

মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে মহাকাশে অস্ত...

র্শত পূরণ না হলে ট্রাম্পরে সঙ্গে আলোচনায় যাবে না ইরান
১৫ সেপ্টেম্বর ২০২৬

র্শত পূরণ না হলে ট্রাম্পরে সঙ্গে আলোচনায় যাবে না ইরান

ইরানরে র্শত পূরণ না হওয়া র্পযন্ত যুক্তরাষ্ট্ররে সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানয়িছেনে দশেটরি সুপ্রম...

নিয়োগকর্তাকে না জানিয়েই চাকরি ছাড়ার সেবা জাপানে
১৫ সেপ্টেম্বর ২০২৬

নিয়োগকর্তাকে না জানিয়েই চাকরি ছাড়ার সেবা জাপানে

জাপানে বস বা নিয়োগকর্তাকে সরাসরি না জানিয়েই চাকরি ছাড়ার সহায়তা নিতে শুরু করেছেন অনেক কর্মী। কর্মক্ষে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই