গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৩২ এএম ২০২৬
ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭
ছবি

ছবি সংগৃহীত

কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অভিযানরত রুশ বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো কমপক্ষে ১৫ জন।


গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা। 


টেলিগ্রামপোস্টে কুলেবা বলেন, ‘আজ সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন এবং আরো ১৫ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’


ওডেসা ইউক্রেনের প্রধান বন্দরশহর। কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসায় মোট তিনটি বন্দর আছে। এই ৩ বন্দর দিয়েই ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার ওডেসা এবং এর সমুদ্রবন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।


ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন— শুক্রবার এই তিন বন্দরের একটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। বন্দরটির নাম পিভদেন্নি।


সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার ওডেসার দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি সেতু ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেয় রুশ সেনারা। সেতুটি ধ্বংসের ফলে ইউক্রেনের প্রধান নদীবন্‌দর রেনি এবং মলদোভা ও রোমানিয়া ক্রসিংয়ের সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


সূত্র : রয়টার্স


এসি/আপ্র/২০/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছাতেই নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ...

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার
০৪ অক্টোবর ২০২৬

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আকাশে ওড়ার সময় কম উচ্চতায় নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযুক্ত...

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান
০৪ অক্টোবর ২০২৬

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান।দেশটির সংসদের স্প...

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল
০৪ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে