গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

ইরান যুদ্ধের ধাক্কায় আরব অর্থনীতি সংকটে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:২২ এএম ২০২৬
ইরান যুদ্ধের ধাক্কায় আরব অর্থনীতি সংকটে
ছবি

ছবি সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রভাবে আরব দেশগুলোর অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির এক সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, এই সংঘাতের কারণে আরব অঞ্চলের অর্থনীতি সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে এবং এর ফলে লাখ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

গত মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত সমীক্ষায় ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া চার সপ্তাহব্যাপী সংঘাতের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এতে সতর্ক করে বলা হয়েছে, সীমিত পর্যায়ের সংঘাতও বাণিজ্য, জ্বালানি ও আর্থিক খাতের মাধ্যমে গোটা অঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

গবেষণা অনুযায়ী, আরব দেশগুলোর মোট অর্থনৈতিক উৎপাদন ৩ দশমিক ৭ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, যার আর্থিক পরিমাণ দাঁড়াতে পারে ১২০ বিলিয়ন থেকে ১৯৪ বিলিয়ন ডলার। অনিশ্চয়তা বৃদ্ধির কারণে বিনিয়োগ কমে যাওয়ার পাশাপাশি নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় আমদানি-রপ্তানি বাণিজ্যেও বড় ধরনের ধাক্কা লাগতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধের তীব্রতা বাড়লে অতিরিক্ত প্রায় ৪০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। বিশেষ করে লেভান্ত অঞ্চল এবং সুদান ও ইয়েমেনের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে ২৫ থেকে ৩৫ লাখ মানুষ কর্মসংস্থান হারাতে পারেন এবং কম দক্ষ শ্রমিকদের মধ্যে বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় আমদানি-নির্ভর দেশগুলোতে মূল্যস্ফীতি বাড়ছে। উপসাগরীয় ও লেভান্ত অঞ্চলের দেশগুলো সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে উচ্চ তেলের দামের কারণে উত্তর আফ্রিকার কিছু তেল রপ্তানিকারক দেশ সাময়িকভাবে কিছু সুবিধা পেতে পারে। এর ফলে অনেক দেশের মানব উন্নয়ন সূচক অন্তত এক বছর পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। এ পর্যন্ত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনেসিসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত দেশগুলোর জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। তেহরানের অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করলে একাধিক তেলের ট্যাংকারে হামলার ঘটনাও ঘটেছে। এর ফলে বিশ্ববাজার ও আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থায় ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে।


সানা/ডিসি/আপ্র/১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ
০৫ অক্টোবর ২০২৬

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন তাঁ...

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক
০৫ অক্টোবর ২০২৬

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্ক শহরে প্লেগে ২৮ বছর বয়সী এক গবেষণাগার টেকনিশিয়ানের মৃত্যুর পর অন্ত...

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
০৫ অক্টোবর ২০২৬

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান

চার মাসব্যাপী জরুরি অগ্নিনির্বাপণ ও বন সুরক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন করেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি...

মাস্কের প্রেমের সমাপ্তি হৃদয়হীনতায়, বললেন সাবেক প্রেমিকা
০৫ অক্টোবর ২০২৬

মাস্কের প্রেমের সমাপ্তি হৃদয়হীনতায়, বললেন সাবেক প্রেমিকা

বিশ্বের শীর্ষ ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সর্বশেষ প্রেমের সম্পর্কের আকস্মিক সমাপ্তির ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে