গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

আরব আমিরাতে ঈদের নামাজ নিয়ে জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৫৪ এএম ২০২৬
আরব আমিরাতে ঈদের নামাজ নিয়ে জরুরি নির্দেশনা
ছবি

আরব আমিরাতে ঈদের নামাজ নিয়ে জরুরি নির্দেশনা

সংযুক্ত আরব আমিরাতে এ বছর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্‌ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে এবার ঈদের নামাজ শুধুমাত্র মসজিদের ভেতরেই আদায় করতে হবে।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া জানানো হয়েছে, দেশের সব মসজিদ ঈদের জামাতের জন্য প্রস্তুত রাখা হয়েছে, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

কর্তৃপক্ষ সাধারণ জনগণকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সহযোগিতার মাধ্যমে ধর্মীয় এই গুরুত্বপূর্ণ আয়োজন সম্পন্ন করার অনুরোধ করেছে।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসের সমাপ্তিতে উদযাপিত ঈদুল ফিতরের নামাজ সাধারণত বড় জামাতে খোলা স্থানে অনুষ্ঠিত হয়। তবে এবার বিশেষ পরিস্থিতির কারণে নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

এসি/আপ্র/১৮/৩/২০২৬

 



 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছাতেই নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ...

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার
০৪ অক্টোবর ২০২৬

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আকাশে ওড়ার সময় কম উচ্চতায় নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযুক্ত...

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান
০৪ অক্টোবর ২০২৬

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান।দেশটির সংসদের স্প...

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল
০৪ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে