গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

মেনু

ইরানের নতুন নেতার কঠোর বার্তা ॥ মিত্রহীন যুক্তরাষ্ট্র, জোটে ফাটল ॥ বিশ্বজুড়ে জ্বালানি ও নিরাপত্তা সংকট

যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৪৯ এএম ২০২৬
যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান
ছবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি -ছবি রয়টার্স

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে প্রস্তাবটি তেহরানে পৌঁছালেও তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর প্রথম পররাষ্ট্রনীতি বৈঠকেই তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অনমনীয় অবস্থান তুলে ধরেন। এর আগে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হন দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে মোজতবা খামেনি নেতৃত্বে আসেন। নতুন নেতার প্রতি পূর্ণ আনুগত্য ঘোষণা করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ও ইরানের সশস্ত্র বাহিনী।

ট্রাম্পের সামনে দুটি পথ, দুটিই ঝুঁকিপূর্ণ: ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দুই সপ্তাহের মধ্যেই কঠিন বাস্তবতার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধ চালিয়ে গেলে বাড়বে প্রাণহানি, অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা; অন্যদিকে পিছু হটলে ইরানের পারমাণবিক সক্ষমতা অক্ষুণ্ন থাকার ঝুঁকি।
মার্কিন বিশ্লেষণে বলা হচ্ছে-ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা হয়েছে, কিন্তু ইসলামি প্রজাতন্ত্র এখনো অটুট। তেহরানের হাতে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থাকতে পারে। যুদ্ধের খরচও দ্রুত বাড়ছে; ইতোমধ্যে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে, যা যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

মিত্রহীন যুক্তরাষ্ট্র, জোটে ফাটল:  যুদ্ধে মিত্রদের সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দেশকে আহ্বান জানানো হলেও অধিকাংশই সাড়া দেয়নি। এতে ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প।
ইউরোপীয় দেশগুলো স্পষ্ট জানিয়েছে- এই সংঘাত তাদের যুদ্ধ নয়। যুক্তরাজ্য, জার্মানি, ইতালিসহ একাধিক দেশ সরাসরি সামরিক অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।

যুক্তরাষ্ট্র–ইসরায়েল মতপার্থক্য, বিস্তৃত হচ্ছে সংঘাত: ইরানকে লক্ষ্য করে অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কৌশলগত মতভেদ স্পষ্ট হয়েছে। ইসরায়েল তেহরানের তেল স্থাপনায় হামলা চালালে যুক্তরাষ্ট্র আশঙ্কা করে, এতে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা বাড়তে পারে-যা ইতোমধ্যে বাস্তবে পরিণত হয়েছে। লেবাননে দ্বিতীয় ফ্রন্ট খোলার বিষয়েও দ্বিমত রয়েছে। ইসরায়েল মনে করছে, ইরান ও হিজবুল্লাহ অবিচ্ছেদ্য; অন্যদিকে যুক্তরাষ্ট্র সংঘাত বিস্তারের ঝুঁকি দেখছে।

আঞ্চলিক যুদ্ধ: বহু দেশে হামলা ও পাল্টা হামলা: সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা। পাল্টা বিমান হামলায় নিহত অন্তত ৪ জন। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাত। দুবাই বিমানবন্দরের কাছে জ্বালানি স্থাপনায় আগুন। লেবাননে ইসরায়েলি হামলায় বহু হতাহত এছাড়া আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তেহরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ: ইরানের রাজধানী তেহরানে গত ১৮ দিনে অন্তত ১২ হাজার ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বেসামরিক স্থাপনা, স্কুল ও জরুরি সেবাকেন্দ্রও হামলার শিকার হয়েছে। হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য অংশই সাধারণ নাগরিক।

শীর্ষ নেতাদের টার্গেট করে হামলা: ইসরায়েল একাধিক শীর্ষ ইরানি নেতাকে হত্যার দাবি করেছে। জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি। বাসিজ ফোর্স প্রধান গোলামরেজা সোলাইমানি নিহত। তবে এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, নেতৃত্ব কাঠামো ভেঙে দিতে এসব হামলা চালানো হচ্ছে।

‘গুপ্তচর’ গ্রেফতার, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার: যুদ্ধের মধ্যেই ১০ জন ‘বিদেশি গুপ্তচর’ গ্রেফতারের দাবি করেছে ইরান। তাদের বিরুদ্ধে সংবেদনশীল স্থাপনার তথ্য সংগ্রহ ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সংকটের কেন্দ্র: বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ এই প্রণালি দিয়ে যায়। বর্তমানে এটি প্রায় অচল হয়ে পড়েছে, ফলে- তেলের দাম বেড়ে গেছে। জাহাজ চলাচল বাধাগ্রস্ত এবং বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। ভারতসহ বিভিন্ন দেশ নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে। ইরানও কৌশলগতভাবে এই পথকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

ভারত-ইরান টানাপড়েন: ট্যাংকার ও নিরাপত্তা ইস্যু: ভারতের কাছে জব্দ করা তিনটি ট্যাংকার ফেরত চেয়েছে ইরান। এর বিনিময়ে হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে তেহরান। উপসাগরীয় অঞ্চলে শত শত ভারতীয় নাবিক এখনো ঝুঁকির মধ্যে রয়েছেন।

যুদ্ধে দীর্ঘমেয়াদি প্রভাবের আশঙ্কা: বিশ্লেষকদের মতে- এই যুদ্ধ কেবল সামরিক সংঘাত নয়; এটি প্রযুক্তি, মতাদর্শ ও ভূরাজনীতির লড়াই। ইরানের প্রতিরোধ ক্ষমতা ও আঞ্চলিক প্রভাব দেখিয়ে দিয়েছে, সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। একই সঙ্গে জ্বালানি, নিরাপত্তা ও আন্তর্জাতিক জোট রাজনীতিতে এর দীর্ঘমেয়াদি প্রভাব অনিবার্য হয়ে উঠেছে।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর সীমিত কোনো যুদ্ধ নয়; এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য, জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামনে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কাই প্রবল।


সানা/ডিসি/আপ্র/১৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এক বছরের আগেই ফাঁকি দিতে শেখে শিশুরা
১৭ মার্চ ২০২৬

এক বছরের আগেই ফাঁকি দিতে শেখে শিশুরা

হাঁটতে শেখা বা প্রথম কথা বলার আগেই কিছু শিশু অন্যকে ফাঁকি দেওয়ার কৌশল আয়ত্ত করে ফেলে বলে উঠে এসেছে স...

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প
১৭ মার্চ ২০২৬

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প মঙ্গলবার রাতে আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক স...

জ্বালানি সংকট মোকাবিলায় ৩ দিন সাপ্তাহিক ছুটি শ্রীলঙ্কায়
১৭ মার্চ ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় ৩ দিন সাপ্তাহিক ছুটি শ্রীলঙ্কায়

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় শ্রীলঙ্কা...

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০
১৭ মার্চ ২০২৬

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন বলে দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই