গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:০৬ এএম ২০২৬
রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত
ছবি

ছবি সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস ৪০০ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন চ্যানেল রাশিয়া টুডে (আরটি)।

সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে  ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে বেশ কিছু সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। এসবের মধ্যে রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং একটি এয়ার-শিপ-বেজড হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট। এসব সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ হাজার ৯০০ কোটি ডলার।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে অবশ্য সুনির্দিষ্টভাবে এস ৪০০ ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ করা হয়নি, তবে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলতে এস ৪০০ এবং পান্তশির ক্ষেপণাস্ত্রকে বোঝানো হয়েছে।


ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছন, দেশটির বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্র চেয়ে আবেদন করেছে। এগুলোর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস ৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার তৈরি এস ৪০০ বিশ্বের সবচেয়ে নিখুঁত ও বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। বর্তমানে ভারতের কাছে এই ক্ষেপণাস্ত্র আছে মাত্র ৪টি, শিগগিরই আরো দু’টি ক্ষেপণাস্ত্র এ তালিকায় যোগ হবে।

সূত্র : আরটি

এসি/১৪/২/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছাতেই নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ...

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার
০৪ অক্টোবর ২০২৬

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আকাশে ওড়ার সময় কম উচ্চতায় নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযুক্ত...

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান
০৪ অক্টোবর ২০২৬

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান।দেশটির সংসদের স্প...

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল
০৪ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে