গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:১১ এএম ২০২৬
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
ছবি

ইতালির মিলান শহরে অলিম্পিকের আয়োজনের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভ করেছে -ছবি রয়টার্স

ইতালির মিলান শহরে অলিম্পিকের আয়োজনের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। শহরের বিভিন্ন অংশে মিছিলের সময় শান্তিপূর্ণ বিক্ষোভের পাশাপাশি কিছু বিচ্ছিন্ন বিক্ষোভকারী পুলিশের দিকে ধোঁয়া বোমা ও বোতল নিক্ষেপ করলে পুলিশ জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, অলিম্পিকের জন্য নতুন পরিকাঠামো তৈরি হওয়ায় পাহাড়ি এলাকায় পরিবেশের ক্ষতি হয়েছে এবং এটি জনসাধারণের অর্থ ও সম্পদের অপচয়। 

 

৭১ বছর বয়সী স্টেফানো নুটিনি বলেছেন, এই অলিম্পিক অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত দিক থেকে টেকসই নয়। পাহাড়ি শহরগুলোতে পরিকাঠামোর চাপ বেড়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, এই গেমস মূলত বিদ্যমান সুবিধা ব্যবহার করছে, তাই এটি তুলনামূলকভাবে টেকসই।

উল্লেখ্য, ইতালির মিলান শহর দীর্ঘ সময় ধরে প্রপার্টি বুমের মুখোমুখি হয়েছে। বিশেষ করে ২০১৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর পর থেকে শহরে বাড়ির দাম ও ভাড়া দ্রুত বেড়েছে। ধনী মানুষের জন্য ইতালির করনীতি এবং ব্রেক্সিটের পর প্রফেশনালদের শহরে আগমন স্থানীয়দের জন্য ভাড়া ও জীবনযাত্রার খরচ আরো বেড়েছে। 

 

এই প্রেক্ষাপটে অলিম্পিকের আয়োজনকে অনেকেই আর্থিক ও সামাজিক চাপের কারণ হিসেবে দেখছেন। মহানগরীর বাসিন্দারা আশা করছেন, প্রশাসন এবং অলিম্পিক কমিটি এই সমস্যাগুলোর সমাধান করবে এবং নতুন খেলার আয়োজনের পাশাপাশি শহরের জীবনমান রক্ষা করবে।

সানা/মেহেদী/৮/২/২০৬
 

সংশ্লিষ্ট খবর

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ
০৭ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও...

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা
০৬ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজে পাওয়া যাচ্ছে টিকা কিউডেঙ্গা...

বরফের নিচে মহাজাগতিক কণা শনাক্তের পথ দেখিয়ে নোবেল
০৬ অক্টোবর ২০২৬

বরফের নিচে মহাজাগতিক কণা শনাক্তের পথ দেখিয়ে নোবেল

দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে মহাবিশ্ব থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তের পথ দেখানোর জন্য চলতি বছ...

ভাঙারি কুড়িয়ে চলা বৃদ্ধের ব্যাংকে মিললো ৪ লাখ ইউয়ান
০৬ অক্টোবর ২০২৬

ভাঙারি কুড়িয়ে চলা বৃদ্ধের ব্যাংকে মিললো ৪ লাখ ইউয়ান

চীনে ২১ বছর ধরে ভাঙারি কুড়িয়ে জীবন চালানো ৭১ বছর বয়সী এক বৃদ্ধের ব্যাংক হিসাবে পাওয়া গেছে ৪ লাখ ২৪ হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই