গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

টেক্সাস আইনসভায় প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী পূজা শেঠি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০২ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৪ এএম ২০২৬
টেক্সাস আইনসভায় প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী পূজা শেঠি
ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী পূজা শেঠি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী পূজা শেঠি। রিপাবলিকান প্রার্থী জেনিফার মুশটলারকে পরাজিত করে তিনি অঙ্গরাজ্যটির আইনসভার ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী এবং প্রথম এশীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নারী সদস্য নির্বাচিত হয়েছেন।

টেক্সাসের হাউস ডিস্ট্রিক্ট ৪৭ আসনে জয়ী হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পূজা শেঠি বলেন, ‘ধন্যবাদ, এইচডি ৪৭! আমরা একসঙ্গে ইতিহাস তৈরি করেছি। টেক্সাস আইনসভায় নির্বাচিত প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী এবং প্রথম এশীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নারী হতে পেরে আমি সম্মানিত। তবে ইতিহাস গড়া সম্মানের বিষয়, আর প্রকৃত পরিবর্তন আনা দায়িত্বের বিষয়।’

রাজনীতিতে পূজা শেঠির রয়েছে আইন প্রণয়ন ও সাংগঠনিক কাজের অভিজ্ঞতা। তিনি টেক্সাসের স্টেট প্রতিনিধি ভিকি গুডউইনের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ট্রাভিস কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। আইন প্রণয়নসংক্রান্ত কাজে তাঁর প্রায় চার বছরের অভিজ্ঞতা রয়েছে।

রাজনীতিতে আসার আগে তিনি ক্যাথলিক চ্যারিটিজের সঙ্গে অভিবাসন আইনজীবী হিসেবে কাজ করেছেন।

নির্বাচনে প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পূজা শেঠি বলেন, তিনি একজন মা। এমন একটি অঙ্গরাজ্যে নিজের সন্তানকে বড় করতে চান না, যেখানে শিশুদের প্রয়োজন ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করা হয়।

উভালদে স্কুলে বন্দুক হামলায় সন্তান হারানো এক বাবার পাশে দাঁড়ানোর অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি। ওই ঘটনার পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আগ্নেয়াস্ত্র ব্যবহারে কঠোর নিরাপত্তাব্যবস্থা এবং সরকারি বিদ্যালয়ে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দেন পূজা।

তাঁর এই বিজয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূত ও এশীয় বংশোদ্ভূত নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: উইয়ন নিউজ
সানা/ডিসি/আপ্র/৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেমোক্র্যাটদের অভিনন্দন, সহযোগিতা না করলে ভেটোর হুঁশিয়ারি ট্রাম্পের
০৪ নভেম্বর ২০২৬

ডেমোক্র্যাটদের অভিনন্দন, সহযোগিতা না করলে ভেটোর হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল...

জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়া
০৪ নভেম্বর ২০২৬

জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়া

ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর কোনো সিদ্ধান্ত নিচ্ছে না মালয়েশিয়া। এ বিষয়ে ভারতের সঙ্...

পশ্চিমবঙ্গে ফের বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম
০৪ নভেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে ফের বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আলোর উৎসব দীপাবলি। আর এই উৎসবের আগে পশ্চিমবঙ্গে বানিজ্য...

তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি, বিশাল বিলবোর্ড
০৪ নভেম্বর ২০২৬

তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি, বিশাল বিলবোর্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানে বিশাল বিলবোর্ড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে