ঢাকা আহছানিয়া মিশন, ইস্ট আলকন রংধনু প্রকল্পের রংধনু ইউসিএলসি স্কুল পরিদর্শন করেছেন লাইট অফ হোপ, লিলি চ্যারেটিজ থেকে আসা দাতা প্রতিনিধি লাইরি আহলা, ইউটিএএইচ, ইউএসএ। এ সময় স্কুলের সব শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।
লিলি চ্যারেটিজের লাইরি আহলা ৩ নভেম্বর রংধনু ইউসিএলসি স্কুল পরিদর্শনকালে শিক্ষার্থীদের পাঠাগারের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ ছাড়া গল্পের বই পড়ার আগ্রহ, অগ্রগতি, গল্পের মূল বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের কাছে জানতে চান। পরে সবাই ধন্যবাদ জানিয়ে বিদায় নেন তিনি।
কেএমএএ/আপ্র/০৪.১১.২৬