গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

প্রাণ হারালেন ১৯ জন

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটলো পদদলনের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৩৭ এএম ২০২৬
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটলো পদদলনের ঘটনা
ছবি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের চোরবাজার সার্বজনিন পূজা প্যান্ডেলে পদদলিত হয়ে ১৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা হলো সেটি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বার্তাসংস্থা এএনআইকে বিনয় কুমার নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ক্রমাগত বৃষ্টির কারণে এর সূত্রপাত হয়। এরপর এটি প্রানহানিকর দুর্ঘটনার মাধ্যমে শেষ হয়।

তিনি বলেছেন, মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ক্রমাগত বৃষ্টির কারণে। প্যান্ডেলে অতিরিক্ত মানুষ ছিলেন। বৃষ্টির কারণে ওই মানুষগুলো আর সেখান থেকে বের হতে চাননি। এরমধ্যে আরো মানুষ প্যান্ডেলে ঢুকলে চাপাচাপি পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন সেখানে পুরোপুরি সক্রিয় ছিল। কিন্তু তারা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেনি।”

এরমধ্যে জানা গেছে, প্যান্ডেল কমিটি মানুষকে বের হয়ে যেতে বারবার তাগাদা দিতে থাকে। এক সময় প্যান্ডেল থেকে ঘোষণা দেওয়া হয় বেশি মানুষ থাকলে এটি ভেঙে পড়বে। ওই সময় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলে পদদলনের ঘটনা ঘটে। যা কেড়ে নিয়েছে ১৯ জনের প্রাণ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ২৫ জন। যারমধ্যে একজনের অবস্থা গুরুতর। আর বাকিদের অবস্থা স্থিতিশীল আছে। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে ডি গ্রেডের সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর আহতদের ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

শুভেন্দু জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হবে। এতে কারও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দুও প্যান্ডেল কমিটির একটি ঘোষণার কথা বলেছেন, যেটির কারণে এই পদদলনের সৃষ্টি হয়।

এদিকে এ ঘটনায় পূজা প্যান্ডেল কমিটির সদস্যসহ ১২জনকে আটক করা হয়েছে।

নিহতদের মধ্যে ১৪ জন নারী ও এক শিশু রয়েছে। আর বাকিরা প্রাপ্তবয়স্ক পুরুষ।

সূত্র: এএনআই

এসি/আপ্র/১৮/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ভক্ত
১৮ অক্টোবর ২০২৬

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ভক্ত

ভারতের মধ্যপ্রদেশের গালিওরের শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ ভক্ত নিহত হয়েছেন...

কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
১৮ অক্টোবর ২০২৬

কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরাবাগানে দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু...

ইয়েমেন সংঘাতের সামরিক সমাধান নেই, সহায়তায় প্রস্তুত ইরান
১৭ অক্টোবর ২০২৬

ইয়েমেন সংঘাতের সামরিক সমাধান নেই, সহায়তায় প্রস্তুত ইরান

সৌদি আরব ও হুথিদের মধ্যকার সংঘাত বন্ধে যেকোনো ধরনের সহায়তা দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮
১৭ অক্টোবর ২০২৬

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই