গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ১০:৪৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪৪ এএম ২০২৬
টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে তানভীর সুলতান মিয়া, তার ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ এবং প্রতিষ্ঠানটির রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনসহ ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের মধ্যে মোহাম্মদ সুমনকে ঘটনার দিন সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

তিনি জানান, পুলিশ বাদী হয়ে মামলাটি রুজু করেছে এবং ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে, অধিকতর তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকালে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ১০ জনের মরদেহ উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান। পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসি/আপ্র/১৮/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেফতার
১৮ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেফতার

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় অপূর্ব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ...

সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেফতার
১৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলায় এজা...

টাঙ্গাইলে দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসনের বিশেষ সভা
১৮ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসনের বিশেষ সভা

মো. আকরাম হোসেন: টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং...

মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির এক হাজার শাড়ি বিতরণ
১৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির এক হাজার শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এক হাজার শাড়ি বিতরণ করেছে জেলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই