গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

আগামী চার দিন যেমন থাকবে আবহাওয়া

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪৮ এএম ২০২৬
আগামী চার দিন যেমন থাকবে আবহাওয়া
ছবি

ছবি সংগৃহীত

সারাদেশে আগামী চার দিন আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে সারা দেশে সার্বিক তাপমাত্রা আরো কমতে পারে।

এসি/আপ্র/১৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কবে কমবে তাপমাত্রা, জানালো আবহাওয়া অফিস
১৭ অক্টোবর ২০২৬

কবে কমবে তাপমাত্রা, জানালো আবহাওয়া অফিস

উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই...

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
১৫ অক্টোবর ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের তিন অঞ্চলের নদীবন্দ...

দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১৪ অক্টোবর ২০২৬

দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ৩ বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানি...

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
১৩ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই