গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

পাহাড়ের কোলে দুর্গারূপে অর্ষা, ফুটিয়ে তুললেন নারীর শক্তি ও সংগ্রাম

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৩ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪৪ এএম ২০২৬
পাহাড়ের কোলে দুর্গারূপে অর্ষা, ফুটিয়ে তুললেন নারীর শক্তি ও সংগ্রাম
ছবি

ছবি সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা এলেই তারকাদের নানা সাজে দেখা যায়। উৎসবের আমেজে রঙিন হয়ে ওঠে তাঁদের পোশাক ও আয়োজন। তবে এবার অভিনেত্রী নাজিয়া হক অর্ষা হাজির হয়েছেন ভিন্ন এক রূপে। দেবী দুর্গার প্রতীকী সাজে পাহাড়ের কোলে দাঁড়িয়ে নারীর শক্তি, সাহস ও সংগ্রামের চিত্র তুলে ধরেছেন তিনি। তাঁর এই ব্যতিক্রমী ফটোশুট মুগ্ধ করেছে ভক্তদের।

অর্ষার পরনে লাল শাড়ি, মাথায় টোপর, হাতে শাঁখা-পলা। পূজার চিরচেনা সাজের সঙ্গে পাহাড়ি পরিবেশ ও নানা অনুষঙ্গ তাঁর রূপকে দিয়েছে ভিন্ন মাত্রা। বান্দরবানের পাহাড়ে তোলা ছবিগুলোতে কখনো প্রতিমার মুখ হাতে, কখনো পিঠে থ্রুং নিয়ে, আবার কখনো পাহাড়ি মানুষের সঙ্গে আন্তরিক মুহূর্তে দেখা গেছে তাঁকে। ত্রিশূল হাতে প্রতিবাদী ভঙ্গিতেও ক্যামেরাবন্দী হয়েছেন এই অভিনেত্রী।

ফটোশুটের একটি ছবিতে অর্ষাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখা গেছে। প্রতিটি ছবিতেই দেবী দুর্গার প্রতীকী রূপের পাশাপাশি নারীর শক্তি ও সংগ্রামের ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

এই বিশেষ ফটোশুটের আয়োজন করেছে ‘মিস্টার মোমেন্টওয়ালা’। প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে এই পেজের আলোকচিত্রী মো. নাজমুল হোসেন এ ধরনের ফটোশুট করেন। এবার আয়োজনটির পৃষ্ঠপোষকতা করেছে ‘সাতকাহন’। ফটোশুটটির নাম দেওয়া হয়েছে ‘পাহাড়ের নারী শক্তি ও দুর্গা’।

অর্ষার এই রূপের প্রশংসা করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। শোবিজ অঙ্গনের অনেকেও মুগ্ধতা প্রকাশ করেছেন। অভিনেতা চঞ্চল চৌধুরী মন্তব্য করেছেন, ‘দারুণ’। নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘ভীষণ সুন্দর’। অভিনেত্রী সুষমা সরকার মন্তব্য করেছেন, ‘মা দুর্গা’। অন্যদিকে শাহনাজ খুশি লিখেছেন, ‘বিউটিফুল’।

উল্লেখ্য, শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আয়োজন। আজ চলছে মহাসপ্তমী। এরপর অষ্টমী, নবমী ও বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে বুধবার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।

এসি/আপ্র/১৮/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আইয়ুব বাচ্চুর স্বপ্নের কনসার্ট, অপূর্ণ রয়ে গেল গিটার শেখানোর প্রতিষ্ঠান গড়ার ইচ্ছাও
১৮ অক্টোবর ২০২৬

আইয়ুব বাচ্চুর স্বপ্নের কনসার্ট, অপূর্ণ রয়ে গেল গিটার শেখানোর প্রতিষ্ঠান গড়ার ইচ্...

বাংলা ব্যান্ড সংগীতকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া শিল্পীদের অন্যতম আইয়ুব বাচ্চু। গায়কী ও গিটারের জাদুত...

লালনের গান ও মানবতার দর্শনে শিল্পকলা একাডেমিতে স্মরণানুষ্ঠান
১৮ অক্টোবর ২০২৬

লালনের গান ও মানবতার দর্শনে শিল্পকলা একাডেমিতে স্মরণানুষ্ঠান

লালন সাঁইয়ের কালজয়ী গান, সাম্য ও মানবিক মূল্যবোধের আলোচনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পালিত হয়েছে ফ...

আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন: পরীমণি
১৭ অক্টোবর ২০২৬

আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন: পরীমণি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়...

অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
১৭ অক্টোবর ২০২৬

অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেন আদনান আজাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই