গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

জাপানে অস্বাভাবিক তুষারপাতে ৩০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৩৭ এএম ২০২৬
জাপানে অস্বাভাবিক তুষারপাতে ৩০ জনের প্রাণহানি
ছবি

ছবি সংগৃহীত

জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিহতদের মধ্যে ৯১ বছর বয়সি এক বৃদ্ধাও রয়েছেন, যার মরদেহ নিজ বাড়ির সামনে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে উদ্ধারকাজে সহায়তার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। দুর্গম এলাকাগুলোতে এখনো ৪ দশমিক ৫ মিটার (প্রায় ১৫ ফুট) পর্যন্ত তুষার জমে আছে।

মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন। সেখানে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। মূলত জাপান সাগর উপকূলজুড়ে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষার জমেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, আওমোরির আজিগাসাওয়া এলাকায় ৯১ বছর বয়সি বৃদ্ধা কিনা জিন-এর মরদেহটি তুষারের নিচে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে তুষার ধসে পড়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে।

তিনি বলেন, ‘আবহাওয়া উষ্ণ হলে জমে থাকা তুষার গলে পড়ে। তুষারের পরিমাণ ও তাপমাত্রার ওপর নির্ভর করে ছাদের নিচে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

সোমবার আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা জানান, তুষার সরাতে এবং একা বসবাসকারী বয়স্কদের সহায়তার জন্য তিনি সামরিক বাহিনীর সাহায্য চেয়েছেন।

তিনি আরো বলেন, আঞ্চলিক রাজধানী আওমোরি শহরে অনেক জায়গায় ১ দশমিক ৮ মিটার উঁচু তুষার জমেছে। সড়ক ও বাড়ি থেকে বরফ সরাতে হিমশিম খাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তুষারের চাপে ভবন ধসে পড়া বা ছাদ থেকে বরফ পড়ে আরও প্রাণহানির আশঙ্কা করছেন তিনি।

এসি/আপ্র/০৪/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে নারাজ
০৯ নভেম্বর ২০২৬

স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে নারাজ

মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্বর্গে যাওয়ার শর...

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার
০৯ নভেম্বর ২০২৬

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটি...

পাকিস্তানে বাসায় গুলিবিদ্ধ টিভি উপস্থাপিকার মরদেহ, স্বামী গ্রেফতার
০৯ নভেম্বর ২০২৬

পাকিস্তানে বাসায় গুলিবিদ্ধ টিভি উপস্থাপিকার মরদেহ, স্বামী গ্রেফতার

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসা থেকে রাবিয়া আহসান (৪১) নামে এক টেলিভিশন উপস্থাপিকার গুলিবিদ্ধ মর...

তুরস্কের জাদুঘরে ২৫ লাখ বছর আগের বিড়ালের ফসিল
০৯ নভেম্বর ২০২৬

তুরস্কের জাদুঘরে ২৫ লাখ বছর আগের বিড়ালের ফসিল

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জাদুঘরে কয়েক দশক ধরে সংরক্ষিত একটি ফসিলকে প্রায় ২৫ লাখ বছর আগের ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই