গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশিদের গড় আয়ু ভারত-পাকিস্তানের চেয়ে বেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১০ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০২ এএম ২০২৬
বাংলাদেশিদের গড় আয়ু ভারত-পাকিস্তানের চেয়ে বেশি
ছবি

ছবি সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, পাকিস্তানি ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। ২০২৩ সালের হিসাবে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতের গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানের ৬৮ দশমিক ২ বছর।

তবে যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষের গড় আয়ু বাংলাদেশের চেয়ে বেশি। দেশ দুটির গড় আয়ু যথাক্রমে ৭৮ দশমিক ৫ বছর ও ৮১ দশমিক ৪ বছর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বেশি দিন বাঁচা মানেই সুস্থ জীবনযাপন নিশ্চিত হওয়া নয়। সুস্থভাবে বেঁচে থাকার সময় গড় আয়ুর তুলনায় কম।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি গত শুক্রবার (২ অক্টোবর) নতুন এ তথ্য প্রকাশ করে।

করোনার আগের অবস্থায় ফিরেছে গড় আয়ু

তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু ৭৩ দশমিক ৩ বছরে দাঁড়িয়েছে, যা ২০১৯ সালের ৭৩ দশমিক ৪ বছরের প্রায় কাছাকাছি। ২০১৯ সালের শেষ দিকে বিশ্বে করোনাভাইরাসের মহামারি শুরু হয় এবং ২০২০ সালে তা ব্যাপক আকার ধারণ করে।

করোনা মহামারির প্রভাবে ২০২১ সালে বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে আসে। পরে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়ে ২০২৩ সালে তা মহামারির আগের অবস্থার কাছাকাছি ফিরে আসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে গড় আয়ু বৃদ্ধি একটি বড় অর্জন। তবে পরবর্তী চ্যালেঞ্জ হলো মানুষ যেন সুস্থ শরীর নিয়ে আরও বেশি দিন বাঁচতে পারে।

এসি/আপ্র/০৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

করোনার ধাক্কা কাটিয়ে বাড়ছে মানুষের গড় আয়ু
০৩ অক্টোবর ২০২৬

করোনার ধাক্কা কাটিয়ে বাড়ছে মানুষের গড় আয়ু

বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু আবারো বাড়ছে। করোনাভাইরাস মহামারির কারণে যে ধাক্কা লেগেছিল, তা অনেকটাই কাটিয়...

বাংলাদেশে চীন-ভারতের আগ্রহ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি
০৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশে চীন-ভারতের আগ্রহ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি

বাংলাদেশে চীন ও ভারতের যে পরিমাণ আগ্রহ রয়েছে, যুক্তরাষ্ট্রের ততটা নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্...

দুই মাথা নিয়ে জন্ম হয়েছে বিরল কচ্ছপছানার
০৩ অক্টোবর ২০২৬

দুই মাথা নিয়ে জন্ম হয়েছে বিরল কচ্ছপছানার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি বন্য প্রাণী সেবাকেন্দ্রে বিরল দুই মাথাওয়ালা কচ্ছপছানার...

ফুলের চাদরে ঢেকেছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি
০৩ অক্টোবর ২০২৬

ফুলের চাদরে ঢেকেছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি

পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমিগুলোর একটি চিলির আতাকামা। সাধারণ সময়ে যেখানে দেখা যায় পাথুরে মাটি, বাদাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে