গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন করেছেন ২৪০ পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:১০ এএম ২০২৬
স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন করেছেন ২৪০ পুরুষ
ছবি

জীবনসঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপের বদলে অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটের ৩৬ বছর বয়সী অ্যারিন প্যাটারসন

জীবনসঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপের বদলে অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটের ৩৬ বছর বয়সী অ্যারিন প্যাটারসন। সম্ভাব্য স্বামী খুঁজতে তিনি তৈরি করেছেন একটি গুগল ফরম। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটি শেয়ার করার পর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ২৪০ জনের বেশি পুরুষ আবেদন করেছেন।

অ্যারিন প্যাটারসন অবিবাহিত। নিজের তৈরি ফরমটির নাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ বা ‘স্বামীর আবেদনপত্র’। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটির সংযোগ শেয়ার করার পাশাপাশি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সেটি পিন করে রেখেছেন তিনি।

প্যাটারসন জানান, প্রচলিত ডেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে গিয়ে তাঁর মনে হয়েছে, সেখানে অনেক সময় নষ্ট হয়। তাই সম্ভাব্য জীবনসঙ্গীদের সম্পর্কে শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য নিজের মতো করে একটি আবেদনপত্র তৈরির সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে অপ্রয়োজনীয় বা সম্পর্কের ব্যাপারে অনাগ্রহী ব্যক্তিদের সহজেই বাদ দেওয়া যাবে বলে মনে করেন তিনি।

ফরমটিতে আগ্রহী পুরুষদের কাছে বেশ কিছু সরাসরি প্রশ্ন রাখা হয়েছে। তাঁদের পেশাগত লক্ষ্য, দৈনন্দিন জীবনযাপন, ব্যক্তিগত অভ্যাস এবং সম্পর্ক নিয়ে প্রত্যাশার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে সম্পর্কে ধারণা ও পারিবারিক জীবন নিয়েও প্রশ্ন রয়েছে।

আবেদনকারীরা নিজেদের প্রত্যাশা এবং কোন বিষয়গুলো তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারবেন না, সেটিও ফরমে জানানোর সুযোগ পাচ্ছেন।

প্যাটারসন ফরমে লিখেছেন, তিনি এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি তাঁর সঙ্গে কফি বা রাতের খাবারের জন্য দেখা করতে এবং ভালোভাবে কথাবার্তা বলতে আগ্রহী। এরপর সম্পর্কটি কোন দিকে এগোয়, তা দেখার জন্য তিনি প্রস্তুত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটি ছড়িয়ে পড়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর উদ্যোগকে সাহসী ও অভিনব বলে প্রশংসা করেছেন। আবার কেউ জানিয়েছেন, তাঁরাও জীবনসঙ্গী খুঁজতে এমন পদ্ধতি অনুসরণ করতে চান। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে ডাকায় প্রবীণ ভাইরাল
০২ অক্টোবর ২০২৬

চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে ডাকায় প্রবীণ ভাইরাল

বিমানে ভ্রমণের সময় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি চ্যাটজিপিটি ব্যবহার করে নতুন ব্যবসার পরিকল্পনা সাজ...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, অস্বীকার হুথিদের
০২ অক্টোবর ২০২৬

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, অস্বীকার হুথিদের

ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হুথিরা ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ...

জাপানে স্থায়ী বসবাসের আবেদন ফি বাড়ল ২০ গুণ
০২ অক্টোবর ২০২৬

জাপানে স্থায়ী বসবাসের আবেদন ফি বাড়ল ২০ গুণ

বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের আবেদন ফি একলাফে ২০ গুণ বাড়িয়ে ২ লাখ ইয়েন করেছে জাপান। একই সঙ্গে দেশট...

ইসরায়েলগামী উড়োজাহাজে হামলাকারী উগ্র মতাদর্শী
০২ অক্টোবর ২০২৬

ইসরায়েলগামী উড়োজাহাজে হামলাকারী উগ্র মতাদর্শী

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজের পাইলটকে ছুরিকাঘাত করে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা সহকারী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে