গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাঁচ বছরেই যোগব্যায়ামের প্রশিক্ষক ফিনিক্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৮ এএম ২০২৬
পাঁচ বছরেই যোগব্যায়ামের প্রশিক্ষক ফিনিক্স
ছবি

বিশ্ব রেকর্ডের সনদ হাতে শিশু ফিনিক্স -ছবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্যে

শিশুরা যে বয়সে বিদ্যালয়ে যাওয়া শুরু করে, সেই বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক হয়ে বিশ্ব রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের হিউস্টনের শিশু ফিনিক্স জিসেল হিকস। মাত্র ৫ বছর ৩৩৭ দিন বয়সে ২০০ ঘণ্টার যোগব্যায়াম প্রশিক্ষণ কোর্স সফলভাবে শেষ করে সে যোগব্যায়ামের সবচেয়ে কম বয়সী নারী প্রশিক্ষক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে।

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে ফিনিক্সকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিনিক্সের যোগব্যায়ামের সঙ্গে পরিচয় অবশ্য আরো অনেক আগে। মাত্র তিন মাস বয়সে মা সিডনি হিকসের কোলে চড়ে যোগব্যায়ামের ক্লাসে যাওয়া শুরু করে সে। সেই ক্লাসের নাম ছিল ‘মামি অ্যান্ড মি’। মায়ের সঙ্গে নিয়মিত যোগব্যায়াম করতে করতে ধীরে ধীরে এর প্রতি আগ্রহ তৈরি হয় ফিনিক্সের। পরে সেই আগ্রহই তাকে আনুষ্ঠানিক প্রশিক্ষণের দিকে নিয়ে যায়।

ধাপে ধাপে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায় অতিক্রম করে শেষ পর্যন্ত ২০০ ঘণ্টার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে ফিনিক্স। প্রশিক্ষণের সময় তাকে শারীরবিদ্যা সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করতে হয়েছে, লিখিত কাজ করতে হয়েছে এবং একাধিক ধাপের মূল্যায়ন পার হতে হয়েছে।

ফিনিক্সের জন্য কাজটি সহজ ছিল না। প্রশিক্ষণে সে ছিল একমাত্র শিশু; অন্য সবাই ছিলেন প্রাপ্তবয়স্ক। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্যও যোগব্যায়ামের প্রশিক্ষক হওয়ার সনদ অর্জন কঠিন বলে বিবেচিত হয়। সেই জায়গায় এত কম বয়সে কোর্সটি সফলভাবে শেষ করে নজির গড়ে ফিনিক্স।

বর্তমানে হিউস্টনে নিজের মায়ের সঙ্গে যোগব্যায়াম শেখায় সে। শুধু শিশু নয়, প্রাপ্তবয়স্কদেরও যোগব্যায়াম শেখায় খুদে এই প্রশিক্ষক।

ফিনিক্স বলে, ‘আমি মায়ের সঙ্গে ক্লাস নিতে ভালোবাসি। তিনিই আমাকে যোগব্যায়ামের প্রশিক্ষক হতে অনুপ্রাণিত করেছেন। তাই আমরা যখন একসঙ্গে শেখাতে পারি, তখন মজা লাগে।’

প্রশিক্ষণের দিনগুলোর কথা বলতে গিয়ে ফিনিক্স জানায়, ‘আমি তখন ক্লাসের একমাত্র শিশু। বাকিরা সবাই প্রাপ্তবয়স্ক। আমাকে বহু পড়াশোনা করতে হয়েছে। শারীরবিদ্যা সম্পর্কে বিশদ জানতে হয়েছে। লিখতেও হয়েছে। ধাপে ধাপে প্রশিক্ষণের পর্যায়গুলো পার হতে হয়েছে।’

কঠোর পরিশ্রমের পরই পছন্দের কাজটি করার সুযোগ পেয়েছে জানিয়ে সে বলে, ‘যখন যোগব্যায়াম শেখাই, তখন আমি সম্মানিত ও গর্ববোধ করি।’

মেয়ের এই অর্জনে উচ্ছ্বসিত সিডনি হিকস। তাঁর মতে, ফিনিক্স শুধু শক্তিশালী শিক্ষণশৈলীর মাধ্যমে যোগব্যায়াম শেখাচ্ছে না, বরং এর চর্চাকেও এগিয়ে নিচ্ছে। তাঁর ভাষায়, গভীরভাবে নিশ্বাস নেওয়া, নিজের ইচ্ছা পূরণ করা এবং বিশ্বকে বদলে দেওয়ার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়।
সানা/ডিসি/আপ্র/২৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই ঘণ্টায় ব্রেন টিউমার শনাক্তে নতুন সাফল্য
২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই ঘণ্টায় ব্রেন টিউমার শনাক্তে নতুন সাফল্য

অপারেশন টেবিলে থাকা অবস্থাতেই মাত্র দুই ঘণ্টায় ব্রেন টিউমারের ধরন শনাক্ত করতে সক্ষম নতুন এক দ্রুতগতি...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই
২৮ সেপ্টেম্বর ২০২৬

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির অগ্রগণ্য নারী চিকিৎসক ডা. সিতি...

চকলেটের আড়ালে কর্মীদের জন্য আইফোনের চমক
২৮ সেপ্টেম্বর ২০২৬

চকলেটের আড়ালে কর্মীদের জন্য আইফোনের চমক

কর্মীদের জন্য টেবিলে সাজানো ছিল মোড়কবন্দী উপহারের বাক্স। যে যার পছন্দমতো একটি বাক্স বেছে নিচ্ছেন। বা...

জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা

অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপের অন্যতম দেশ জার্মানিতে তৈরি হয়েছে বিপুল পরিমানের কর্মসংস্থানের সুযোগ।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে