গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

মঙ্গল পৃষ্ঠে এক ম্যারাথন সমান দূরত্ব পেরোলো নাসার পার্সিভ্যারেন্স

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ২৩:১৮ এএম ২০২৬
মঙ্গল পৃষ্ঠে এক ম্যারাথন সমান দূরত্ব পেরোলো নাসার পার্সিভ্যারেন্স
ছবি

মঙ্গলের জেজেরো ক্রেটারের পশ্চিমে এক রহস্যময়, প্রাচীন এলাকা সন্ধানের সময় এ মাইলফলকটি স্পর্শ করেছে পার্সিভ্যারেন্স -ছবি নাসা

মঙ্গলের বুকে ইতিহাস গড়ল নাসার রোভার পার্সিভ্যারেন্স। লাল গ্রহের জেজেরো ক্রেটার এলাকায় অনুসন্ধান চালাতে চালাতে এটি পেরিয়েছে এক পূর্ণ ম্যারাথন দৌড়ের সমান দূরত্ব, অর্থাৎ ২৬.২ মাইল।

নাসার তথ্য অনুযায়ী, গত ১৪ জুন রোভারটি এই মাইলফলক অতিক্রম করে। মঙ্গলে অবতরণের প্রায় পাঁচ বছর পর এটি এই অর্জনে পৌঁছায়।

নাসার ইতিহাসে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে ম্যারাথন সমান দূরত্ব অতিক্রম করা এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০১৫ সালে অপরচুনিটি রোভার এই কৃতিত্ব অর্জন করেছিল।

পার্সিভ্যারেন্স বর্তমানে জেজেরো ক্রেটারের পশ্চিমাঞ্চলে একটি প্রাচীন ও রহস্যময় ভূতাত্ত্বিক এলাকা অনুসন্ধান করছে। নাসার মতে, এই অঞ্চলে এক সময়ের প্রাচীন হ্রদের অস্তিত্ব এবং জীবনের সম্ভাব্য চিহ্ন নিয়ে গবেষণা চলছে।

অত্যন্ত ধীর গতির কারণে এই দূরত্ব অতিক্রম করতে রোভারটির দীর্ঘ সময় লেগেছে। অনুকূল পরিস্থিতিতেও এর সর্বোচ্চ গতি ঘণ্টায় মাত্র শূন্য দশমিক এক মাইল।

নাসার হিসাব অনুযায়ী, অপরচুনিটি রোভার ম্যারাথন সমান দূরত্ব পাড়ি দিতে সময় নিয়েছিল ১১ বছর ২ মাস। তুলনায় কিউরিওসিটি রোভার এখন পর্যন্ত সামান্যই অগ্রসর হতে পেরেছে।

সম্প্রতি পার্সিভ্যারেন্স মঙ্গলের পশ্চিমাঞ্চল থেকে একাধিক ছবি পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে রোভারটির একটি সেলফিও। নাসা বলছে, এসব তথ্য ও চিত্র ভবিষ্যতে মঙ্গলগ্রহের ইতিহাস ও সম্ভাব্য প্রাণের অস্তিত্ব বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সানা/আপ্র/২৪/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

একাকিত্ব দূর করতে সঙ্গী হয়ে আসছে মানবসদৃশ রোবট
১০ নভেম্বর ২০২৬

একাকিত্ব দূর করতে সঙ্গী হয়ে আসছে মানবসদৃশ রোবট

মানুষের জীবনে একাকিত্ব নতুন কিছু নয়। ব্যস্ত শহরে চারপাশে অসংখ্য মানুষ থাকলেও মনের কথা বলার মতো কাউকে...

সাইবার নিরাপত্তায় প্রতিরোধে জোর দেওয়ার আহ্বান আইসিটি মন্ত্রীর
১০ নভেম্বর ২০২৬

সাইবার নিরাপত্তায় প্রতিরোধে জোর দেওয়ার আহ্বান আইসিটি মন্ত্রীর

সাইবার হামলার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকি শনাক্ত করে তা প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়েছেন ডা...

মঙ্গলের ভূগর্ভে আগ্নেয়গিরির সক্রিয়তার নতুন ইঙ্গিত
০৭ নভেম্বর ২০২৬

মঙ্গলের ভূগর্ভে আগ্নেয়গিরির সক্রিয়তার নতুন ইঙ্গিত

মঙ্গল গ্রহের ভূগর্ভে এখনো আগ্নেয়গিরির কার্যক্রম সক্রিয় থাকতে পারে। গ্রহটির তলদেশ থেকে হাইড্রোজেন ক্ল...

এআইয়ে সম্ভাবনার পাশাপাশি কর্মসংস্থান ও সাইবার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা
০৬ নভেম্বর ২০২৬

এআইয়ে সম্ভাবনার পাশাপাশি কর্মসংস্থান ও সাইবার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই