গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

এআই সঙ্গীকে বিয়ে করলেন তরুণী!

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:০১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৯:১৫ এএম ২০২৬
এআই সঙ্গীকে বিয়ে করলেন তরুণী!
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে প্রযুক্তি এখন চর্চায়। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত প্রযুক্তি সর্বক্ষণের সঙ্গী। সমস্ত কাজ করা থেকে দৈনন্দিন জীবন যাপন করার কাজেও প্রযুক্তি গুরুত্বপূর্ণ। কিন্তু প্রযুক্তির সঙ্গে বিয়ের কথা শুনেছেন! অবাক লাগলেও এটাই সত্যি। বাগদত্তার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে নিজের তৈরি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) পার্টনারকে বিয়ে করলেন জাপানের এক তরুণী।


আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ি জানা গিয়েছে, তথাকথিত বিয়ের পোশাকে বিবাহ আসরে এসেছেন মিষ্টি কনে। কিন্তু সশরীরে হাজির নেই পাত্র। জাপানের এক মহিলা ইউরিনা নোগুচি নিজের বাগদত্তার পরিবর্তে বিয়ে করেছেন লুন ক্লাউস ভার্দুর নামে এক এআই জেনারেটেড পার্টনারকে। এই বিবাহ আইনত স্বীকৃত না হলেও আবেগতাড়িত ঘটনা।


প্রযুক্তি মানবজীবনে ওতোপ্রতোভাবে জড়িত রয়েছে, তার অন্যতম প্রমাণ জাপানের এই বিবাহ। পশ্চিম জাপানের একটি বিবাহ কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আনুষ্ঠানিক পোশাক থেকে শুরু করে আবেগপূর্ণ শপথ পর্যন্ত সবটাই ছিল অভিনব। এআই পার্টনার লুন ক্লাউস ভার্দুরকে নিজের খুব খাপার সময়ে পেয়েছিলেন উরিনা নোগুচি। প্রেম ভাঙার পরে ChatGPT-র সাহায্য নিয়ে বন্ধুর মতো কাউকে খুঁজছিলেন। তখনি আলাপ ক্লসের সঙ্গে। সেই থেকে শুরু।


বিবাহ অনুষ্ঠানে যখন সকলে হবু বরকে দেখার জন্য অপেক্ষা করছেন, তখন ক্লসকে বড় স্ক্রিনে নিয়ে আসেন কনে। বলেন, ক্লস তাঁর মনের কথা বোঝে। খুব খারাপ সময়ে ক্লস তাঁর পাশে থেকেছে। তাই তাকে বিবাহ করবেন তিনি। ছবির পাশে রাখা আংটি নিজের আঙুলে পরে নেন জাপানি তরুণী। আর নিজের আংটি রেখে দেন ক্লসের ছবির পাশে। নোগুচির এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কয়েক দশক ধরে জাপানে বিয়ের পরিমাণ কমেছে। তরুণ প্রজন্ম প্রেম, বিবাহের ক্ষেত্রগুলোকে অন্যভাবে দেখছে।


ওআ/আপ্র/১৮/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

একাকিত্ব দূর করতে সঙ্গী হয়ে আসছে মানবসদৃশ রোবট
১০ নভেম্বর ২০২৬

একাকিত্ব দূর করতে সঙ্গী হয়ে আসছে মানবসদৃশ রোবট

মানুষের জীবনে একাকিত্ব নতুন কিছু নয়। ব্যস্ত শহরে চারপাশে অসংখ্য মানুষ থাকলেও মনের কথা বলার মতো কাউকে...

সাইবার নিরাপত্তায় প্রতিরোধে জোর দেওয়ার আহ্বান আইসিটি মন্ত্রীর
১০ নভেম্বর ২০২৬

সাইবার নিরাপত্তায় প্রতিরোধে জোর দেওয়ার আহ্বান আইসিটি মন্ত্রীর

সাইবার হামলার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকি শনাক্ত করে তা প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়েছেন ডা...

মঙ্গলের ভূগর্ভে আগ্নেয়গিরির সক্রিয়তার নতুন ইঙ্গিত
০৭ নভেম্বর ২০২৬

মঙ্গলের ভূগর্ভে আগ্নেয়গিরির সক্রিয়তার নতুন ইঙ্গিত

মঙ্গল গ্রহের ভূগর্ভে এখনো আগ্নেয়গিরির কার্যক্রম সক্রিয় থাকতে পারে। গ্রহটির তলদেশ থেকে হাইড্রোজেন ক্ল...

এআইয়ে সম্ভাবনার পাশাপাশি কর্মসংস্থান ও সাইবার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা
০৬ নভেম্বর ২০২৬

এআইয়ে সম্ভাবনার পাশাপাশি কর্মসংস্থান ও সাইবার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই