গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস নিয়োগ বাতিল, অর্থ ফেরতের নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৬ জুন ২০২৬ | আপডেট: ২২:১০ এএম ২০২৬
এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস নিয়োগ বাতিল, অর্থ ফেরতের নির্দেশ
ছবি

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক (আজীবন) নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। একই সঙ্গে তাঁকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে পাওয়া বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুন থেকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে তিনি যে বেতন ও ভাতা গ্রহণ করেছেন, তা ফেরত দিতে বলা হয়েছে।

গত মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মোস্তফা কামালের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় ইমেরিটাস অধ্যাপক নিয়োগ-সংক্রান্ত অধ্যাদেশ সংশোধন করে অধ্যাপক এ বি এম আবদুল্লাহকে আজীবন ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে ওই সংশোধন প্রক্রিয়াকে বিধিবহির্ভূত হিসেবে উল্লেখ করে নিয়োগটি বাতিল করা হয়।

অফিস আদেশে বলা হয়, একই সিন্ডিকেট সভায় অধ্যাদেশ সংশোধন করে নিয়োগ অনুমোদন করা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। এ কারণে সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে।

অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন এবং দেশের একজন স্বনামখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, তিনি দীর্ঘ প্রায় পাঁচ দশক চিকিৎসা পেশা ও চিকিৎসা শিক্ষায় যুক্ত থেকে রোগীসেবায় অবদান রেখেছেন। তাঁর মতে, যোগ্যতার ভিত্তিতেই তাঁকে ইমেরিটাস অধ্যাপক করা হয়েছিল।

তিনি আরো বলেন, নিয়োগ বাতিলের প্রক্রিয়াটি নীতিবহির্ভূত এবং এতে তাঁর সম্মান ক্ষুণ্ন হবে না বলে তিনি আশা করেন।
সানা/আপ্র/২৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধ: মশার জন্ম বন্ধ করাই মূল সমাধান
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ: মশার জন্ম বন্ধ করাই মূল সমাধান

স্বাস্থ্য প্রতিদিন===

২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬৫
২৫ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত...

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২
২৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হ...

ডেঙ্গু জ্বরে শরীরের অন্যতম বড় ঝুঁকি পানিশূন্যতা
২৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু জ্বরে শরীরের অন্যতম বড় ঝুঁকি পানিশূন্যতা

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই