গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিশুর চেয়ে প্রবীণ বেশি, বদলে যাচ্ছে বিশ্বজনসংখ্যা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৬ এএম ২০২৬
শিশুর চেয়ে প্রবীণ বেশি, বদলে যাচ্ছে বিশ্বজনসংখ্যা
ছবি

শিশুর চেয়ে প্রবীণ বাড়ছে বেশি

বিশ্ব জনসংখ্যার চিত্রে ঘটেছে এক ঐতিহাসিক পরিবর্তন। নথিভুক্ত ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বজুড়ে পাঁচ বছরের কম বয়সী শিশুর তুলনায় প্রবীণ মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং বিভিন্ন দেশে জন্মহার কমে যাওয়ার দীর্ঘমেয়াদি প্রভাবেই জনসংখ্যার কাঠামোয় এই বড় পরিবর্তন এসেছে।

যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মহার কমে যাওয়া এবং স্বাস্থ্যসেবার ধারাবাহিক উন্নতির কারণে এই পরিবর্তন হঠাৎ করে ঘটেনি। বরং কয়েক দশক ধরে চলা জনমিতিক প্রবণতার ফল হিসেবেই বিশ্ব এখন এমন একটি অবস্থায় পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যার এই পরিবর্তন ভবিষ্যৎ প্রজন্মের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। সমাজব্যবস্থা, অর্থনীতি ও স্বাস্থ্যসেবা খাতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। একই সঙ্গে কর্মক্ষম মানুষের সংখ্যা, প্রবীণদের যত্ন এবং সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়েও নতুন করে পরিকল্পনা করতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে রাশিয়া ও জাপান প্রথম দিকের দেশ, যেখানে জনসংখ্যা কমার পাশাপাশি প্রবীণ মানুষের অনুপাত বাড়তে শুরু করে। রাশিয়ায় জনসংখ্যা কমার প্রবণতা শুরু হয় ১৯৯৬ সালে। জাপানে জনসংখ্যা কমতে শুরু করে ২০০৮ সালে। পরবর্তী সময়ে আরো কয়েকটি দেশ একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তবে সামগ্রিকভাবে বিশ্ব জনসংখ্যা আরো কয়েক দশক ধরে বাড়তে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

জন্মহার কমছে, বাড়ছে মানুষের আয়ু: বিশ্ব জনসংখ্যায় এই ঐতিহাসিক পরিবর্তনের পেছনে প্রধানত দুটি দীর্ঘমেয়াদি প্রবণতা কাজ করছে—জন্মহার কমে যাওয়া এবং মানুষের আয়ু বেড়ে যাওয়া।

বিশ্বজুড়ে মানুষ আগের তুলনায় কম সন্তান নিচ্ছে। জীবনযাত্রার ধরন পরিবর্তন, বিয়ে ও সন্তান নেওয়ার বয়স পিছিয়ে যাওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনার সুযোগ ও সচেতনতা বাড়ার কারণে অনেক দেশেই জন্মহার উল্লেখযোগ্যভাবে কমেছে। শুধু উন্নত দেশ নয়, উন্নয়নশীল দেশগুলোতেও একই প্রবণতা দেখা যাচ্ছে।

অন্যদিকে, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি, উন্নত পুষ্টি, পরিচ্ছন্নতা ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং জনস্বাস্থ্যের অগ্রগতির ফলে মানুষ আগের প্রজন্মের তুলনায় বেশি বছর বেঁচে থাকছে। ফলে একদিকে কমছে শিশুর সংখ্যা, অন্যদিকে বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা।

দীর্ঘদিন ধরে জনসংখ্যার বার্ধক্যকে মূলত জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের কয়েকটি ধনী দেশের সমস্যা হিসেবে দেখা হতো। কিন্তু এখন সেই চিত্র বদলে যাচ্ছে। এশিয়া ও লাতিন আমেরিকার উন্নয়নশীল অঞ্চলগুলোতেও দ্রুত বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা।

তবে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে তাঁদের জীবনযাত্রার মান নিয়েও নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বার্ধক্য নিজেই জীবনের একটি কঠিন পর্যায় হতে পারে। এর সঙ্গে দারিদ্র্য, একাকীত্ব কিংবা দৈনন্দিন কাজের জন্য অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যুক্ত হলে পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে।

পরিবারের আকার ছোট হয়ে আসা এবং সন্তানহীন মানুষের সংখ্যা বাড়তে থাকায় প্রবীণদের দেখভালের বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের জন্য সরকারগুলোকেও প্রস্তুতি নিতে হবে। প্রবীণ মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক নীতি, আবাসন কর্মসূচি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জনসংখ্যার এই পরিবর্তন শুধু সংখ্যার হিসাব বদলাচ্ছে না, বরং ভবিষ্যৎ সমাজের চেহারাও পাল্টে দিচ্ছে। শিশু কম আর প্রবীণ বেশি—এমন একটি পৃথিবীতে মানুষের জীবনযাপন, পরিবার কাঠামো, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার পরিকল্পনাও তাই নতুন করে সাজাতে হবে। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/৬/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট

সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি দুর্গ। আয়তন এতটাই কম যে প্রায় দুই টেনিস কোর্টের সঙ্গে তুলনা কর...

নতুন ইতিহাস রচনার পথে যাত্রা করছেন জসিম-শান্তা দম্পতি
২২ আগস্ট ২০২৬

নতুন ইতিহাস রচনার পথে যাত্রা করছেন জসিম-শান্তা দম্পতি

প্রশাসনের উচ্চমার্গে রদবদল ও যোগ্য নেতৃত্বের অন্তর্ভুক্তি সর্বদা জাতীয় রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দ...

মানুষের আগেই পৃথিবীতে ছিল মশার বিচরণ
২১ আগস্ট ২০২৬

মানুষের আগেই পৃথিবীতে ছিল মশার বিচরণ

২১ আগস্ট মশা দিবস। শুনতে কিছুটা অদ্ভুত হলেও দিবসটির উদ্দেশ্য মশাকে সম্মান জানানো নয়; বরং মশাবাহিত রো...

১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
২১ আগস্ট ২০২৬

১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি

পারিবারিক পরিমণ্ডল ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দঘন পরিবেশে শুক্রবার (২১ আগস্ট) নিজের ১১৭তম জন্মদিন উদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে