গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বর্গাচাষি নিজামের তিন লাখ টাকার পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৪ এএম ২০২৬
বর্গাচাষি নিজামের তিন লাখ টাকার পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা
ছবি

ছবি সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় বেনেয়ালী মাঠে এক বর্গাচাষির পেঁপে ক্ষেতের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রাতে ১৮৬টি ফলন্ত পেঁপে গাছ কেটে দেয় দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক হলেন নিজামউদ্দীন পাটোয়ারী। তার বাড়ি উপজেলার ফতেপুর খালাসিপাড়ায়।

জানা গেছে, উপজেলার বেনেয়ালী মাঠে ১৫ কাঠা জমি বর্গা নিয়ে দেড় লাখ টাকা খরচে নিজামউদ্দীন পাটোয়ারী পেঁপে চাষ করেছিলেন। ছয়-সাত মাস আগে লাগানো গাছগুলোয় ব্যাপক ফলন হয়েছিল। সপ্তাহখানেক পরে পেঁপে বিক্রি করার কথা ছিল তার। কিন্তু ক্ষেতে গিয়ে দেখেন ফলন্ত গাছগুলো কেটে ফেলা হয়েছে।

কৃষক নিজামউদ্দীন পাটোয়ারী বলেন, জমি বর্গা নিয়ে দেড় লাখ টাকা চাষে খরচসহ তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।

স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আইয়ুব হোসেন বলেন, গাছগুলোতে প্রথম ফলন হয়েছিল। প্রতিটি গাছে কুড়ি কেজি থেকে এক মণ পর্যন্ত পেঁপে ধরেছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।  

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন- কারা কী কারণে গাছগুলো কেটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাগান মালিকের সঙ্গে পূর্ব কোনো শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

দেশের খাদ্য ব্যবস্থা সচল রাখা কৃষকরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের খাদ্য ব্যবস্থা সচল রাখা কৃষকরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত

বাংলাদেশের কৃষির সবচেয়ে বড় সম্পদ শুধু জমি নয়- কৃষক। সীমিত জমি, বাড়তে থাকা উৎপাদন ব্যয়, জলবায়ুজনিত অন...

তামাক চাষ বিস্তারে পরিবেশ বিপর্যয় ও খাদ্য নিরাপত্তায় হুমকি
১৩ সেপ্টেম্বর ২০২৬

তামাক চাষ বিস্তারে পরিবেশ বিপর্যয় ও খাদ্য নিরাপত্তায় হুমকি

বাংলাদেশে এখন তামাক চাষের জমি দিন দিন বাড়ছে। কৃষকরা তামাক কোম্পানিগুলোর এককালীন আর্থিক সহযোগিতা পেয়ে...

সবজির চারা উৎপাদকদের কয়েক কোটি টাকা ব্যবসার আশা
১৩ সেপ্টেম্বর ২০২৬

সবজির চারা উৎপাদকদের কয়েক কোটি টাকা ব্যবসার আশা

শীত আসতে এখনও কিছুটা সময় বাকি। অথচ এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে মুন্সীগঞ্জের সবজি চারার বাজারে। ভোর থেক...

মানুষের দৈনন্দিন জীবনের প্রকৃত বন্ধু কৃষিকাজ
১৩ সেপ্টেম্বর ২০২৬

মানুষের দৈনন্দিন জীবনের প্রকৃত বন্ধু কৃষিকাজ

উপযুক্ত মাটি ব্যবহার করে ফসল, গবাদিপশু, মাছ, ফলদ ও বনজ সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতি বা অনুশীলন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে